×

সরকার

টাইম ম্যাগাজিনে প্রধানমন্ত্রীর নাম, সংসদে অভিনন্দন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ পিএম

টাইম ম্যাগাজিনে প্রধানমন্ত্রীর নাম, সংসদে অভিনন্দন

ছবি: সংগৃহীত

বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম অন্তর্ভুক্ত হওয়ায় জাতীয় সংসদে তাকে অভিনন্দন ও ধন্যবাদ জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশন চলাকালে এ প্রসঙ্গ উত্থাপন করেন চিফ হুইপ নুরুল ইসলাম। তিনি সংসদকে বিষয়টি অবহিত করে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।

চিফ হুইপ বলেন, টাইম ম্যাগাজিনের প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম থাকা শুধু ব্যক্তিগত সম্মান নয়, এটি দেশেরও সম্মান। তিনি বলেন, প্রধানমন্ত্রী সম্মানিত হওয়া মানে বাংলাদেশ ও জাতি সম্মানিত হওয়া।

তিনি আরো বলেন, দীর্ঘ ১৭ বছর নির্বাসনে থাকার পর দেশে ফিরে প্রধানমন্ত্রী মানুষের মধ্যে নতুন আশা সৃষ্টি করেছেন। জনগণ তাকে বিপুল ভোটে নির্বাচিত করে সংসদে পাঠিয়েছে।

নুরুল ইসলাম বলেন, নির্বাচনের পরপরই প্রধানমন্ত্রী তার প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন। এর মধ্যে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি অন্যতম। পাশাপাশি পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ উদ্বোধন করেছেন তিনি।

চিফ হুইপ আরো জানান, প্রধানমন্ত্রী ইমাম ও মুয়াজ্জিনদের জন্য ভাতা চালু করেছেন এবং বিভিন্ন ধর্মের পুরোহিতদের জন্য সম্মানীর ব্যবস্থা করেছেন। এছাড়া ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফের উদ্যোগও নেওয়া হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের জনগণ যেমন তাকে নির্বাচনের মাধ্যমে স্বীকৃতি দিয়েছে, তেমনি আন্তর্জাতিক অঙ্গনেও তিনি স্বীকৃতি পেয়েছেন। টাইম ম্যাগাজিনে স্থান পাওয়াকে তিনি তারই প্রতিফলন হিসেবে উল্লেখ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App