×

সরকার

সংসদে জ্বালানিমন্ত্রী

দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ পিএম

দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। ছবি: সংগৃহীত

দেশে মজুত থাকা প্রাকৃতিক গ্যাস দিয়ে আগামী ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। রোববার (১৯ এপ্রিল) জাতীয় সংসদে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেনের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, বর্তমানে দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মোট মজুত ২৯.৭৪ ট্রিলিয়ন ঘনফুট। এর মধ্যে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ২২.১১ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হয়েছে। ফলে ২০২৬ সালের ১ জানুয়ারি পর্যন্ত অবশিষ্ট গ্যাসের পরিমাণ দাঁড়ায় ৭.৬৩ ট্রিলিয়ন ঘনফুট।

ইকবাল হাসান মাহমুদ জানান, যদি নতুন কোনো গ্যাসক্ষেত্র আবিষ্কৃত না হয় এবং বর্তমান হারে দৈনিক প্রায় ১৭০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ অব্যাহত থাকে, তাহলে এই অবশিষ্ট মজুত দিয়ে প্রায় ১২ বছর পর্যন্ত চাহিদা পূরণ সম্ভব হবে।

আরো পড়ুন : ফের বাড়লো এলপিজির দাম

গ্যাস অনুসন্ধান কার্যক্রম সম্পর্কে জ্বালানিমন্ত্রী বলেন, পেট্রোবাংলার কূপ খনন ও ওয়ার্কওভার মহাপরিকল্পনার আওতায় মোট ৫০টি এবং ১০০টি কূপ খননের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ইতোমধ্যে ২৬টি কূপ খনন ও ওয়ার্কওভারের কাজ সম্পন্ন হয়েছে, বাকি কাজ বিভিন্ন পর্যায়ে চলমান।

সাইসমিক সার্ভে বিষয়ে মন্ত্রী জানান, বাপেক্সের মাধ্যমে ব্লক-৭ ও ৯-এ ৩৬০০ কিলোমিটার ২ডি সাইসমিক ডাটা আহরণ সম্পন্ন হয়েছে এবং বর্তমানে তা প্রক্রিয়াকরণ চলছে। পাশাপাশি বিজিএফসিএল-এর মাধ্যমে হবিগঞ্জ, বাখরাবাদ ও মেঘনা এলাকায় ১৪৫০ বর্গকিলোমিটার ৩ডি সাইসমিক ডাটা আহরণের প্রস্তুতি চলছে। এছাড়া বাপেক্স ও এসজিএফএল-এর মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় আরও বড় পরিসরে ৩ডি সাইসমিক জরিপ পরিচালনার পরিকল্পনাও নেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগে আগ্রহী সরকার: জ্বালানি মন্ত্রী

জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগে আগ্রহী সরকার: জ্বালানি মন্ত্রী

সংসদের তৃতীয় অধিবেশন শুরু ২৭ আগস্ট

সংসদের তৃতীয় অধিবেশন শুরু ২৭ আগস্ট

এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ও গোটপক্স ভ্যাকসিন খামারি পর্যায়ে দেওয়া হবে: কৃষিমন্ত্রী

এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ও গোটপক্স ভ্যাকসিন খামারি পর্যায়ে দেওয়া হবে: কৃষিমন্ত্রী

৮ প্রতিষ্ঠানে শূন্য পাস, মাদ্রাসায় চলছে গবাদিপশু পালন

সিরাজগঞ্জের রায়গঞ্জ ৮ প্রতিষ্ঠানে শূন্য পাস, মাদ্রাসায় চলছে গবাদিপশু পালন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App