×

সরকার

সরকারের একনেকের সভা অনুষ্ঠিত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১২:৪৬ পিএম

সরকারের একনেকের সভা অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)-এর ২০২৫-২৬ অর্থবছরের ১০ম দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার(২৬ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। তবে সভার কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত জানানো হয়নি।

সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এটি বিএনপি সরকারের দ্বিতীয় একনেক সভা।

সভায় পরিকল্পনা কমিশনের আর্থসামাজিক অবকাঠামো বিভাগের চারটি, কৃষি-পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের দুটি এবং ভৌত অবকাঠামো বিভাগের ১১টি প্রকল্প ওঠার কথা ছিল।

প্রস্তাবিত প্রকল্পগুলোর মোট ব্যয় ধরা হয়েছে ১৪ হাজার ২৪৩ কোটি ২০ লাখ টাকা। এর মধ্যে সরকার দেবে ৮ হাজার ৮৮৭ কোটি ৩৬ লাখ টাকা, বিদেশি ঋণ ৫ হাজার ৩৪০ কোটি ২৬ লাখ এবং সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে আসবে ১৫ কোটি ৫৯ লাখ টাকা।

নতুন ছয়টি প্রকল্পগুলোর মধ্যে রয়েছে নগর স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, ঢাকা শহরের জরুরি পানি সরবরাহ, সচিবালয়ে ২১ তলা অফিস ভবন নির্মাণ, ময়মনসিংহ বিভাগে জলবায়ু সহনশীল সেতু নির্মাণ এবং পার্বত্য এলাকায় সীমান্ত সড়ক নির্মাণ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১২

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১২

ককটেল-বোমা তৈরির উপকরণ জব্দ, সাভারে ভবন ঘিরে রেখেছে সিটিটিসি

ককটেল-বোমা তৈরির উপকরণ জব্দ, সাভারে ভবন ঘিরে রেখেছে সিটিটিসি

সৌরবিদ্যুতে চলছে পুরো কারখানা

সৌরবিদ্যুতে চলছে পুরো কারখানা জাতীয় পরিবেশ পদক পেল নীলফামারীর প্রতিষ্ঠান

সিংগাইরে জবির ‘কালীগঙ্গা’ বাসে হামলা, আহত ১০

সিংগাইরে জবির ‘কালীগঙ্গা’ বাসে হামলা, আহত ১০

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App