×

সরকার

এবার পুলিশ সপ্তাহে পদক পাচ্ছেন ১০৭ সদস্য

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০২৬, ০৪:৫২ পিএম

এবার পুলিশ সপ্তাহে পদক পাচ্ছেন ১০৭ সদস্য

ছবি : সংগৃহীত

রবিবার (১০ মে) শুরু হচ্ছে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ। উদ্বোধনী দিনেই বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত সাহসী, বীরত্বপূর্ণ ও পেশাদারিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ১০৭ জন কর্মকর্তা ও সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) প্রদান করা হবে।

রবিবার ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত অনুষ্ঠানে পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, পুলিশ সপ্তাহ শুরু হওয়ার আগেই পদকের জন্য মনোনীত সদস্যদের আগামী ২ মে রাজারবাগ পুলিশ লাইনসের প্যারেড গ্রাউন্ডে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

আরো পড়ুন : কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে বিএনপি নেতাদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

এ সংক্রান্ত চিঠিতে স্বাক্ষর করেছেন ডিআইজি (কনফিডেনশিয়াল) মো. কামরুল আহসান। চিঠির সঙ্গে পদকপ্রাপ্ত ১০৭ জন সদস্যের নাম, পদবি ও ঠিকানাও সংযুক্ত করা হয়েছে।

এর আগে ২০২৪ সালে সর্বোচ্চ ৪০০ জন পুলিশ সদস্যকে বিপিএম ও পিপিএম পদক দেওয়া হয়েছিল। ২০২৩ সালে এ সংখ্যা ছিল ১১৭ জন, আর তার আগের বছর পদক পেয়েছিলেন ২৩০ জন।

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের পুলিশি কার্যক্রমে বড় ধরনের প্রভাব পড়ে। পরিবর্তিত পরিস্থিতির কারণে গত বছর সাত দিনের পরিবর্তে সীমিত পরিসরে তিন দিনের পুলিশ সপ্তাহ আয়োজন করা হয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ধসে পড়া ভবন থেকে দুদিন পর গোঙানির শব্দ, হাত দিয়ে সরানো হচ্ছে ধ্বংসস্তূপ

ভেনেজুয়েলায় ভূমিকম্প ধসে পড়া ভবন থেকে দুদিন পর গোঙানির শব্দ, হাত দিয়ে সরানো হচ্ছে ধ্বংসস্তূপ

ছাত্রদল নেতার বিরুদ্ধে ‘ডিপফেক’ অপপ্রচার ও প্রাণনাশের হুমকির অভিযোগ

ছাত্রদল নেতার বিরুদ্ধে ‘ডিপফেক’ অপপ্রচার ও প্রাণনাশের হুমকির অভিযোগ

ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান, হকারদের মালামাল জব্দ

ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান, হকারদের মালামাল জব্দ

সাবেক এমপি নূর মোহাম্মদ আটক

সাবেক এমপি নূর মোহাম্মদ আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App