×

সরকার

‘কিচেন কেবিনেট ছিলো, আমি এর সদস্য ছিলাম না’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০২৬, ০৭:০১ পিএম

‘কিচেন কেবিনেট ছিলো, আমি এর সদস্য ছিলাম না’

ছবি: সংগৃহীত

সাবেক অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনুসের ‘কিচেন কেবিনেট’ বিষয়ক বক্তব্য নিয়ে যখন প্রশ্ন উঠেছে যে কারা ছিলেন ওই কিচেন কেবিনেটের সদস্য- ঠিক তখনই ওই সরকারের উপদেষ্টা পদে থাকা এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বললেন যে তিনিও জানতেন ওই কিচেন কেবিনেট ছিল, কিন্তু তিনি সেটার সদস্য ছিলেন না।

মঙ্গলবার (২৬ মে) এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে দলটির মুখপাত্র আসিফ মাহমুদ এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, ‘অন্তর্বর্তী সরকারের একটি কিচেন কেবিনেট ছিলো, কিন্তু আমি সেটার সদস্য ছিলাম না।’

সংবাদ সম্মেলনে আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির বিষয়ে নিজের সংশ্লিষ্টতাও অস্বীকার করেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির বিষয়ে এনসিপির সঙ্গে কোনো আলোচনাই হয়নি। বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বিএনপির পরামর্শে অন্তবর্তীকালীন সরকারের ওপর দায় চাপাতে নির্বাচনের তিন দিন আগে চুক্তিটি করা হয়। এই চুক্তি বিএনপি করিয়েছে। এই চুক্তি তারেক রহমান করিয়েছেন। চুক্তির কোনো কিছু সংশোধন করতে চাইলে বিএনপি করুক বা বাতিলও করতে পারে, যুক্তরাষ্ট্রের সঙ্গে অনেক দেশই চুক্তি বাতিল করেছে।’

তিনি আরও বলেন, ‘এবারের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে কেউ নিজের যোগ্যতায় কাউন্সিলর হয়নি, সবাই এসেছে বাবার পরিচয়ে। ক্রীড়াকে পরিবারকরণ করেছে বিএনপি। অন্তবর্তীকালীন সরকারের সময় যোগ্য ব্যক্তিদের কাউন্সিলর করা হয়েছিল।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App