×

সরকার

প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক চার্জ বাতিল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৬:৩৫ পিএম

প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক চার্জ বাতিল

ছবি: সংগৃহীত

প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক চার্জ বাতিল করেছে সরকার।

বুধবার (৩ জুন) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মিডিয়া সেল এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছে।

পোস্টে বলা হয়, সরকারের প্রথম ১০০ দিনের কার্যক্রমের অংশ হিসেবে প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করা হয়েছে, যা সাধারণ গ্রাহকদের আর্থিক চাপ কমাতে সহায়ক হবে।

এর আগে গত ২৯ মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ঘোষণা দিয়েছিলেন প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ তুলে দেওয়া হবে।

এতদিন গ্রাহকদের প্রতি কিলোওয়াটে মাসিক ৪২ টাকা ডিমান্ড চার্জ এবং সিঙ্গেল-ফেজ সংযোগে ৪০ টাকা মিটার ভাড়া দিতে হতো। এর সঙ্গে অতিরিক্ত ৫ শতাংশ ভ্যাটও যুক্ত ছিল। দীর্ঘদিন ধরে এই চার্জ নিয়ে গ্রাহকদের মধ্যে অসন্তোষ ছিল।

নতুন সিদ্ধান্ত কার্যকর হলে প্রিপেইড মিটার ব্যবহারকারীরা মাসিক বিদ্যুৎ ব্যয়ে কিছুটা সাশ্রয় পাবেন বলে ধারণা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আপত্তিকর ভিডিও ভাইরাল: বিএনপি নেতা বহিষ্কার

আপত্তিকর ভিডিও ভাইরাল: বিএনপি নেতা বহিষ্কার

সুবর্ণচরে যুবদল নেতার নেতৃত্বে বাড়িঘর-জমি দখল, হামলা ও ভাঙচুরের অভিযোগ

সুবর্ণচরে যুবদল নেতার নেতৃত্বে বাড়িঘর-জমি দখল, হামলা ও ভাঙচুরের অভিযোগ

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার জরুরি প্রেস ব্রিফিং

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার জরুরি প্রেস ব্রিফিং

মানা হবে না শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

মোদী সরকারের স্পষ্ট ঘোষণা মানা হবে না শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App