×

সরকার

করমুক্ত আয়ের সীমা ৪ লাখ টাকা করার প্রস্তাব প্রধানমন্ত্রীর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৩:১৯ পিএম

করমুক্ত আয়ের সীমা ৪ লাখ টাকা করার প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত

আগামী দুই করবর্ষের জন্য করমুক্ত আয়ের সীমা চার লাখ টাকা করার প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফলে করদাতারা আরো ৫০ হাজার টাকা করমুক্ত আয়ের সুযোগ পাবেন। এর আগে বাজেটে এই সীমা ৩ লাখ ৭৫ টাকা প্রস্তাব করা হয়েছিল।

সোমবার (২৯ জুন) অর্থবিল পাসের দিনে বাংলাদেশের জাতীয় সংসদে এই প্রস্তাব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সংসদে তিনি বলেন, ''সরকার এমন একটি রাজস্ব ইকোসিস্টেম গড়ে তুলতে চায় যেখানে করদাতাগণ কর প্রদান করে উন্নয়নে অংশীদার হবেন এবং গর্ব বোধ করবেন। এবারের বাজেটে ব্যক্তি করদাতাগণের আয়কর অব্যাহতির সীমা ২০২৬-২৭ এবং ২০২৭-২৮ কর বছরের জন্য তিন লাখ ৭৫ হাজার টাকা এবং ২০২৮-২৯ এবং ২৯-৩০ করবছরের জন্য চার লাখ টাকা এবং ২০৩০-৩১ কর বছরের জন্য চার লক্ষ্য ৫০ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে।''

তিনি বলেন, ''ব্যক্তি করদাতাগণের করভার কিছুটা লাঘব করে তাদেরকে কিছুটা স্বস্তি দিতে চাই আমরা। এবং সেকারণে মাননীয় স্পিকার ২০২৬-২৭ কর বছরের জন্য চার লাখ টাকা, ২০২৮-২৯ এবং ২৯-৩০ কর বছরের জন্য ৪ লাখ ৫০ হাজার এবং ২০৩০-৩১ কর বছরের জন্য পাঁচ লাখ টাকা করার জন্য অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর প্রতি অনুরোধ রাখছি।

আরো পড়ুন : বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর ৫ শতাংশে কমিয়ে আনার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

বৃষ্টির দিনে চা শ্রমিকদের স্বস্তি, রেইনকোট দিচ্ছে সরকার

বৃষ্টির দিনে চা শ্রমিকদের স্বস্তি, রেইনকোট দিচ্ছে সরকার

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

বুড়িমারী বন্দরে আমদানি-রপ্তানিতে ধস, কমেছে রাজস্ব আয়

বুড়িমারী বন্দরে আমদানি-রপ্তানিতে ধস, কমেছে রাজস্ব আয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App