×

সরকার

পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৩:৫৩ পিএম

সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না

ছবি: সংগৃহীত

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, হলি আর্টিজান বেকারিতে নৃশংস হামলার ১০ বছর পার হয়ে গেছে। এটি ছিল দেশের ইতিহাসের এক কালো অধ্যায়। এমন হামলা যেন আর না ঘটে। সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না। সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশ সবসময় দৃঢ় অবস্থানে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

বুধবার (১ জুলাই) রাজধানীতে ঢাকাস্থ ইতালি দূতাবাস আয়োজিত হলি আর্টিজান হামলায় নিহতদের স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, হলি আর্টিজান হামলার পর জড়িতদের বিচারের আওতায় আনা হয়েছে। পাশাপাশি সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ দমনে বাংলাদেশ কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলেও এ বিষয়ে সহযোগিতা অব্যাহত রেখেছে।

স্মরণসভায় ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো, জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি, ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী, ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস. ওয়াই. রামাদান, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তারা, নিহতদের স্বজন এবং হামলা থেকে বেঁচে ফেরা কয়েকজন জিম্মি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা ফুল দিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান এবং তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন।

উল্লেখ্য, ২০১৬ সালের ১ জুলাই রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় ২২ জন নিহত হন। নিহতদের মধ্যে ৯ জন ইতালির নাগরিক, ৭ জন জাপানের নাগরিক, ১ জন ভারতের নাগরিক এবং পুলিশ সদস্যসহ ৩ জন বাংলাদেশি নাগরিক ছিলেন। এছাড়া একজন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিকও ওই হামলায় নিহত হন। এই হামলা দেশ-বিদেশে ব্যাপক শোক ও উদ্বেগের সৃষ্টি করেছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App