×

সরকার

খামেনির জানাজায় অংশ নিতে ইরানের পথে স্পিকার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৯:১৮ এএম

খামেনির জানাজায় অংশ নিতে ইরানের পথে স্পিকার

ছবি: সংগৃহীত

ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশগ্রহণ করতে তেহরানের উদ্দেশে ঢাকা ছেড়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। জানাজায় অংশগ্রহণ শেষে আগামী ৪ জুলাই স্পিকারের দেশে ফেরার কথা রয়েছে।

বৃহস্পতিবার (০২ জুলাই) সকাল সাড়ে ৭টায় তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তেহরানের উদ্দেশে যাত্রা করেন।

আয়াতুল্লাহ খামেনি ১৯৩৯ সালের ১৯ এপ্রিল উত্তর-পূর্ব ইরানের মাশহাদে জন্মগ্রহণ করেন এবং ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

ধর্মীয় এ নেতা ১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লবের পর পরিবর্তিত শাসনব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হন। ১৯৮০ সালে অল্প সময়ের জন্য তিনি প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, ইরান-ইরাক যুদ্ধের সূচনার পর তিনি ইসলামী বিপ্লবী বাহিনীর তত্ত্বাবধায়ক হিসেবে এবং ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন। ১৯৮৯ সালে রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর ইরানের বিশেষজ্ঞ পরিষদ তাকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচন করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তেজগাঁওয়ে  বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬১

তেজগাঁওয়ে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬১

জমি নিয়ে বিরোধে ভাইকে হত্যা, গ্রেপ্তার ৫

জমি নিয়ে বিরোধে ভাইকে হত্যা, গ্রেপ্তার ৫

সকালে দুটি লবঙ্গ খেলে মিলতে পারে যেসব স্বাস্থ্য উপকার

সকালে দুটি লবঙ্গ খেলে মিলতে পারে যেসব স্বাস্থ্য উপকার

গ্যাস বিলের নামে জালিয়াতি, তিতাসের সতর্কবার্তা

গ্যাস বিলের নামে জালিয়াতি, তিতাসের সতর্কবার্তা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App