×

সরকার

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সতর্ক করলেন স্বাস্থ্যমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১২:১৪ পিএম

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সতর্ক করলেন স্বাস্থ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত

জুলাই-আগস্ট মাসে ডেঙ্গুর ভয়াবহতা বাড়তে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। তবে তা নিয়ন্ত্রণে স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তর পর্যাপ্ত প্রস্তুতি রেখেছে বলেও উল্লেখ করেন তিনি।

বৃহস্পতিবার (০২ জুলাই) ঢাকা মেডিকেল কলেজে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

তিনি বলেন, থানা, উপজেলা, জেলা পর্যায়ে ডেঙ্গুর এনএসওয়ান পরীক্ষার কিট পাঠানো হয়েছে। এ ছাড়া, ঢাকা ও বড় শহরগুলোতে হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। রোগী বাড়লে সেগুলো চালু করা হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, ডেঙ্গু প্রতিরোধে ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে মসজিদের ইমামসহ সবাইকে পরিবেশ পরিচ্ছন্ন রাখতে আহ্বান জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বন্ধুত্ব চাইলে সব নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে

বন্ধুত্ব চাইলে সব নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে

বেড়েছে মূল্যস্ফীতি, কমেছে আয়

বেড়েছে মূল্যস্ফীতি, কমেছে আয়

সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

আবরারের আত্মদান জাতিকে আগ্রাসনবিরোধী প্রতিরোধে জাগিয়েছে

রিজভী আবরারের আত্মদান জাতিকে আগ্রাসনবিরোধী প্রতিরোধে জাগিয়েছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App