×

সরকার

বৈঠকে বসেছেন ইরান-বাংলাদেশের স্পিকার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৬:০৯ পিএম

বৈঠকে বসেছেন ইরান-বাংলাদেশের স্পিকার

ছবি : সংগৃহীত

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)-এর দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) ইরানের রাজধানী তেহরানে এ বৈঠক অনুষ্ঠিত হয়। 

বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, দ্বিপক্ষীয় সহযোগিতা এবং বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এর আগে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষবিদায় অনুষ্ঠানে অংশ নিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে একটি বাংলাদেশি প্রতিনিধিদল তেহরানে পৌঁছায়। প্রতিনিধিদলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীও রয়েছেন।

কর্মসূচি অনুযায়ী, শনিবার (৪ জুলাই) আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় অংশ নেওয়ার পর বাংলাদেশি প্রতিনিধিদলের দেশে ফেরার কথা রয়েছে।

উল্লেখ্য, আয়াতুল্লাহ আলী খামেনি ১৯৩৯ সালের ১৯ এপ্রিল ইরানের উত্তর-পূর্বাঞ্চলের মাশহাদে জন্মগ্রহণ করেন। গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলের হামলায় তিনি নিহত হন বলে ইরানের পক্ষ থেকে জানানো হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App