×

সরকার

স্বরাষ্ট্রমন্ত্রী

দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে শিগগিরই

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০২:২৫ পিএম

দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে শিগগিরই

ছবি : সংগৃহীত

শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না বলেও দাবি করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে। তাদের দাফন হয়েছে দিল্লিতে। তারা আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে।

শনিবার (৪ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জুলাই জাতীয় সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।

জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করে মন্ত্রী বলেন, সে সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে নিয়মিত আলোচনা করে নির্ঘুম রাত কাটিয়েছেন। দলকে সংগঠিত করে অরাজনৈতিক পরিচয়ে জুলাই আন্দোলনের পরিসমাপ্তি ঘটাতে সক্ষম হয়েছেন বলেও দাবি করেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, এটা পর্দার অন্তরালের কথা।

আরো পড়ুন : আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না

আগামীর বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতির প্রত্যাশা অনেক। বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় সবাইকে ধৈর্য ধরতে হবে। সরকার পরিকল্পনা অনুযায়ী কাজ করে যাচ্ছে।

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা বিদেশে বসে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ‘জুলাই চেতনা’ নিয়ে কেউ যেন ব্যক্তিস্বার্থে ব্যবসা না করে, সে আহ্বানও জানান সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, চেতনা বিক্রি ভালো নয়। যারা চেতনা নিয়ে ব্যবসা করবে, দেশের মানুষ তাদের পরিণতিও দেখবে।

‘জুলাই ২৪ শহীদ পরিবার’ ও ‘আমরা জুলাইযোদ্ধা’ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে আহত জুলাইযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যরা অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, আইনমন্ত্রী আসাদুজ্জামান এবং জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতীয় দল থেকে অবসরের ঘোষণা মেসির

জাতীয় দল থেকে অবসরের ঘোষণা মেসির

একযোগে ১১ পুলিশ কর্মকর্তাকে বদলি

একযোগে ১১ পুলিশ কর্মকর্তাকে বদলি

দখল-ভরাটে অস্তিত্ব সংকটে কেরানীগঞ্জের সিরাজনগর বিল

দখল-ভরাটে অস্তিত্ব সংকটে কেরানীগঞ্জের সিরাজনগর বিল

বিএমইউতে পালমোনারি রিহ্যাবিলিটেশন বিষয়ে দিনব্যাপী হ্যান্ডস-অন কর্মশালা অনুষ্ঠিত

বিএমইউতে পালমোনারি রিহ্যাবিলিটেশন বিষয়ে দিনব্যাপী হ্যান্ডস-অন কর্মশালা অনুষ্ঠিত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App