×

সরকার

স্মারক ডাকটিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১২:৩৬ পিএম

স্মারক ডাকটিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

জাতীয় পল্লী উন্নয়ন দিবস- ২০২৬ উপলক্ষে স্মারক ডাক টিকেট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 'উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে  স্মারক ডাক টিকেট উদ্বোধন করা হয়েছে।

রোববার (০৫ জুলাই) সকাল ৯ টা ৩০ মিনিটে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই স্মারক ডাক টিকেটের উদ্বোধন করা হয়। একইসঙ্গে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাক টিকেটের সঙ্গে একটি উদ্বোধনী খাম ও পাঁচ টাকা মূল্যমানের একটি ডাটাকার্ডও প্রকাশ করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. শহীদুল হাসান।

উল্লেখ্য, প্রতি বছর ৬ জুলাই 'জাতীয় পল্লী উন্নয়ন দিবস' উপলক্ষে বাংলাদেশ ডাক বিভাগ বিশেষ স্মারক ডাক টিকেট, উদ্বোধনী খাম ও ডাটাকার্ড প্রকাশ করে থাকে। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো দেশের গ্রামীণ অর্থনীতি ও পল্লী উন্নয়নে অবদানের স্বীকৃতি প্রদান এবং দিবসটির তাৎপর্য জনসমক্ষে তুলে ধরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হামের দাপটে উদ্বেগ বাড়ছে সিলেটে, হাসপাতালে রোগীর চাপ

হামের দাপটে উদ্বেগ বাড়ছে সিলেটে, হাসপাতালে রোগীর চাপ

অস্ট্রেলিয়া দলে বড় পরিবর্তনের আভাস

টাইগারদের কাছে হার অস্ট্রেলিয়া দলে বড় পরিবর্তনের আভাস

ভয়াল সেই ‘বোমা’ হামলার ২১ বছর আজ

ভয়াল সেই ‘বোমা’ হামলার ২১ বছর আজ

সিলেট বিভাগে জুলাইয়ে ১৭ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেছে ১৬ জনের

সিলেট বিভাগে জুলাইয়ে ১৭ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেছে ১৬ জনের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App