×

সরকার

মুক্তিযুদ্ধমন্ত্রী

মাদরাসাগুলোতে স্কুলের চেয়ে অনেক ভালো লেখাপড়া হয়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৬:০১ পিএম

মাদরাসাগুলোতে স্কুলের চেয়ে অনেক ভালো লেখাপড়া হয়

ছবি : সংগৃহীত

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান দাবি করেছেন, দেশের অনেক মাদরাসায় সাধারণ স্কুলের তুলনায় ভালো মানের লেখাপড়া হয়। তিনি বলেন, সরকারি আর্থিক সুবিধা না পেয়েও মাদরাসার শিক্ষকরা আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন এবং সেখানকার শিক্ষার্থীরা উচ্চশিক্ষায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করছে।

সোমবার (৬ জুলাই) টাঙ্গাইলের সখীপুর উপজেলা হলরুমে শিক্ষার মানোন্নয়ন বিষয়ে মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকারি স্কুলের শিক্ষকরা নিয়মিত বেতন, পেনশন ও গ্র্যাচুইটির সুবিধা পেলেও অধিকাংশ মাদরাসার শিক্ষক এসব সুবিধা পান না। তবুও তারা নিষ্ঠার সঙ্গে শিক্ষাদান করে যাচ্ছেন।

তিনি বলেন, মাদরাসার শিক্ষকরা ধর্মীয় ও নৈতিক দায়িত্ববোধ থেকে শিক্ষার্থীদের পড়ান। অনেকেই কোরআন শিক্ষা দেওয়াসহ বিভিন্ন উৎস থেকে সামান্য আয় করে সংসার পরিচালনা করেন।

আহমেদ আযম খান আরও বলেন, বর্তমানে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মাদরাসা থেকে পাস করা শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্য। একইভাবে ইংরেজি মাধ্যম ও কিন্ডারগার্টেন শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষায় এগিয়ে যাচ্ছে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় অংশগ্রহণের হার নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এ বিষয়ে আরও কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। শিক্ষার গুণগত মান বাড়াতে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টা দরকার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদুর রহমান সঞ্চালনা করেন। এতে সমাজসেবক ও শিক্ষানুরাগী বেগম নার্গিস সিদ্দিকা, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সখীপুর উপজেলা শাখার সভাপতি খুরশিদ জাহান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক টিটুসহ স্থানীয় প্রশাসন, শিক্ষক ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নদীগর্ভে বিলীনের পথে দৌলতপুরের শুকুরিয়া দাখিল মাদ্রাসা

নদীগর্ভে বিলীনের পথে দৌলতপুরের শুকুরিয়া দাখিল মাদ্রাসা

পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যেতে মাইকিং

পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যেতে মাইকিং

‘নেইমারকে আঁকড়ে ধরেই ডুবলেন আনচেলত্তি’

‘নেইমারকে আঁকড়ে ধরেই ডুবলেন আনচেলত্তি’

মাশরাফি–রুবেলকে ছাড়িয়ে নাহিদের রেকর্ড

মাশরাফি–রুবেলকে ছাড়িয়ে নাহিদের রেকর্ড

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App