×

সরকার

স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০১:৫২ পিএম

স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ছবি : সংগৃহীত

আগামী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচনের ভোটগ্রহণ শুরু করার পরিকল্পনা নিয়েছে সরকার। এ লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) একটি রোডম্যাপ প্রণয়ন করছে। আগামী বছরের অক্টোবরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের পুরো প্রক্রিয়া শেষ হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

ডা. জাহেদ উর রহমান বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে নির্বাচন কমিশন রোডম্যাপ তৈরির কাজ শুরু করেছে। পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের অক্টোবর থেকে ভোটগ্রহণ শুরু হবে এবং আগামী বছরের অক্টোবরের মধ্যেই পুরো নির্বাচন সম্পন্ন করা হবে।

অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, গত জুন মাসে অতিরিক্ত বিদ্যুৎ বিল পাওয়ার বিষয়ে জনগণের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন : বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের অংশীদারিত্ব আরো জোরদার করার প্রত্যয়

দেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকার আইনগত পদক্ষেপ নিচ্ছে জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, খাদ্য উৎপাদন ও সংরক্ষণের বিভিন্ন পর্যায়ে অতিরিক্ত রাসায়নিক ব্যবহারের কারণে জনস্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় খাদ্য ব্যবসায়ীদের তথ্যভান্ডার তৈরি করা হবে। পাশাপাশি সংশ্লিষ্টদের সচেতন করার পাশাপাশি অনিরাপদ খাদ্য ব্যবস্থাপনা ঠেকাতে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাভারে এনসিপির জনসভায় ককটেল বিস্ফোরণের ঘটনায় তদন্তের আশ্বাস দিয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কটূক্তির বিষয়ে তিনি বলেন, এ ধরনের মন্তব্য অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক। তবে বিদ্যমান আইনি কাঠামো অনুযায়ী এটি বর্তমানে অপরাধের আওতায় পড়ে না। ভবিষ্যতে এ ধরনের মন্তব্যকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হবে কি না, সে বিষয়ে আলোচনা চলতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক ইলিশ বিক্রি হলো ৮ হাজার ৫০০ টাকায়

এক ইলিশ বিক্রি হলো ৮ হাজার ৫০০ টাকায়

ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন

ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন

মা ও শিশুর পুষ্টি সুরক্ষায় এখনই প্রয়োজন সহজবোধ্য খাদ্য লেবেল

গর্ভকালীন সময়ে প্যাকেটজাত খাবার মা ও শিশুর পুষ্টি সুরক্ষায় এখনই প্রয়োজন সহজবোধ্য খাদ্য লেবেল

দুই দেশের বন্ধুত্ব দীর্ঘদিনের, ফখরুলকে শি জিনপিং

দুই দেশের বন্ধুত্ব দীর্ঘদিনের, ফখরুলকে শি জিনপিং

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App