×

সরকার

অর্থমন্ত্রী

বিদেশে পাচারের অর্থ দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হয়েছে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৮:২২ পিএম

বিদেশে পাচারের অর্থ দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হয়েছে

ছবি: সংগৃহীত

অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সরকার কার্যক্রম শুরু করেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী মীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, পাচারকৃত অর্থ উদ্ধারে আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠানের সহায়তা নেওয়া হচ্ছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়াও শুরু হয়েছে।

বুধবার (৮ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে এক জরুরি জনগুরুত্বপূর্ণ প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে সরকার কঠোর অবস্থান নিয়েছে। এ লক্ষ্যে ‘নো উইন, নো ফি’ (অর্থ উদ্ধার হলে তবেই ফি পরিশোধ) ভিত্তিতে ৯টি আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে।

তিনি জানান, এ পর্যন্ত প্রাপ্ত ১১টি মামলার মধ্যে প্রথম ধাপে ছয়টি মামলায় সাইফুজ্জামান চৌধুরী, এস আলম গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, সিকদার গ্রুপ, নাসা গ্রুপ এবং ওরিয়ন গ্রুপের বিরুদ্ধে দেওয়ানি কার্যক্রম শুরু হয়েছে।

অর্থমন্ত্রী আরও বলেন, আমানত সুরক্ষা আইনের আওতায় গ্রাহকের আমানত সুরক্ষার সীমা ১ লাখ টাকা থেকে বাড়িয়ে ২ লাখ টাকা করা হয়েছে।

তিনি জানান, ব্যাংক খাতে অনিয়ম ও অর্থ আত্মসাতের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে বিশেষ ফরেনসিক অডিট পরিচালিত হচ্ছে। পাশাপাশি ব্যাংক রেজুলেশন আইনের ৫৭ ধারার আওতায় দায়ীদের দেশি-বিদেশি সম্পদ ও তহবিল নিলাম বা বিক্রির মাধ্যমে গ্রাহকদের অর্থ পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App