×

সরকার

আরিফুল হক

আগামী ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী পাঠাবে সরকার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৫:৪৪ পিএম

আগামী ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী পাঠাবে সরকার

ছবি; সংগৃহীত

আগামী পাঁচ বছরে বিদেশে এক কোটি দক্ষ কর্মী পাঠানোর পরিকল্পনা নিয়েছে সরকার বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতে দক্ষ জনশক্তি গড়ে তোলা, ভাষাগত সক্ষমতা বৃদ্ধি এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলুর এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

আরিফুল হক চৌধুরী বলেন, সরকারের কর্মপরিকল্পনার অংশ হিসেবে বৈদেশিক কর্মসংস্থানের উপযোগী দক্ষ জনশক্তি তৈরিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে বর্তমানে ১০৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এবং ছয়টি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজিসহ মোট ১১০টি প্রশিক্ষণ প্রতিষ্ঠানে ৫৫টি স্বল্প ও দীর্ঘমেয়াদি কর্মমুখী ট্রেড ও কোর্স পরিচালিত হচ্ছে। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশগামী কর্মীদের দক্ষতা ও ভাষা প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

তিনি বলেন, বৈদেশিক শ্রমবাজার সম্প্রসারণ, সংরক্ষণ ও সুসংহত করার পাশাপাশি আন্তর্জাতিক মানসম্পন্ন দক্ষ কর্মী তৈরি করাই সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যেই আগামী পাঁচ বছরে এক কোটি দক্ষ কর্মী বিদেশে পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

বরিশাল-৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীনের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, নিরাপদ, নিয়মিত ও সুশৃঙ্খল অভিবাসন নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অভিবাসন ব্যয় কমানো, দালালচক্রের প্রতারণা রোধ এবং বিদেশগামী কর্মীদের দ্রুত ও স্বচ্ছ সেবা দিতে চালু করা হয়েছে বৈদেশিক কর্মসংস্থান প্ল্যাটফর্ম (ওইইপি)।

তিনি বলেন, এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের ভর্তি, প্রশিক্ষণ ও সনদায়ন, বিদেশে অবস্থিত শ্রম কল্যাণ উইং থেকে ডিমান্ড লেটার ও ভিসা যাচাই, বহির্গমন ছাড়পত্র প্রদানসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম অনলাইনে সম্পন্ন করা হচ্ছে। এতে মধ্যস্বত্বভোগী ও দালালদের দৌরাত্ম্য কমছে এবং অভিবাসন ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ছে।

মন্ত্রী আরও জানান, দালাল ও সাব-এজেন্টদের আইনি কাঠামোর আওতায় আনতে সরকার ‘বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (রিক্রুটিং এজেন্ট লাইসেন্স এবং সাব-এজেন্ট নিবন্ধন ও আচরণ) বিধিমালা, ২০২৫’ প্রণয়ন করেছে। পাশাপাশি অভিবাসন-সংক্রান্ত কার্যক্রম তদারকির জন্য জেলা ও উপজেলা পর্যায়ে যথাক্রমে জেলা অভিবাসন সমন্বয় কমিটি এবং উপজেলা অভিবাসন সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গত ৪ দিনে পাহাড়ধসে ৩০ জনের মৃত্যু

ত্রাণমন্ত্রী গত ৪ দিনে পাহাড়ধসে ৩০ জনের মৃত্যু

ইরানের বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল

ইরানের বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল

বন্যায় ভেসে গেলো গোখরাসহ ৯০০ সাপ

বন্যায় ভেসে গেলো গোখরাসহ ৯০০ সাপ

ইরান যুদ্ধে প্রাণ হারিয়েছেন ১২ বাংলাদেশি

ইরান যুদ্ধে প্রাণ হারিয়েছেন ১২ বাংলাদেশি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App