×

সরকার

দক্ষিণাঞ্চলের সমস্যা সমাধানে সময় চাইলেন প্রধানমন্ত্রী

স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

Icon

এম.কে. রানা, বরিশাল

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৯:১৯ পিএম

দক্ষিণাঞ্চলের সমস্যা সমাধানে সময় চাইলেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

বরিশালসহ বৃহত্তর দক্ষিণাঞ্চলের সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে সরকার সম্পূর্ণ অবগত রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকারের পরিকল্পনা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। এজন্য সরকারকে প্রয়োজনীয় সময় দেওয়ার আহ্বান জানান তিনি।

সোমবার বিকেলে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বরিশাল মহানগর এবং জেলা (উত্তর-দক্ষিণ) বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে অনুষ্ঠিত সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাঠপর্যায়ের নেতাকর্মীদের বক্তব্য শোনার পর প্রধানমন্ত্রী বলেন, সামনে স্থানীয় সরকার নির্বাচন। একাধিক সম্ভাব্য প্রার্থী থাকলেও দল যাকে মনোনয়ন দেবে, সবাইকে তাকে সমর্থন করে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, “বিএনপির সবচেয়ে বড় শক্তি জনগণ। তাই জনগণের উন্নয়ন ও দেশের স্বার্থে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।” সভায় সভাপতিত্ব করেন বরিশাল সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরোয়ার।

সাংগঠনিক সভায় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনার তথ্য নিশ্চিত করে বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক বলেন, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম বরিশাল সফর স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

তিনি জানান, গত জাতীয় সংসদ নির্বাচনে বৃহত্তর বরিশালের ২১টি আসনের মধ্যে ১৮টিতে বিএনপি প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এ কারণে দলের চেয়ারম্যান বরিশালের সাংগঠনিক কার্যক্রমকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। ফারুক আরও বলেন, দলকে আরও সুসংগঠিত করতে অচিরেই কাউন্সিলের মাধ্যমে ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে জেলা ও মহানগর পর্যায়ে নতুন কমিটি গঠন করা হবে।

এদিকে বরিশাল নগরীর দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা সমাধান, ঐতিহ্যবাহী ১৪টি খালের সংস্কার এবং ৩০টি ওয়ার্ডের উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করতে প্রধানমন্ত্রীর কাছে একটি আধাসরকারি পত্র (ডিও লেটার) হস্তান্তর করেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

এর আগে দুপুরে বরিশাল নগরের ঐতিহাসিক ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় সাগরদী খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইন্দোনেশিয়ায় আগ্নেয় ছাইয়ে আকাশ ঢেকে গেছে, জাকার্তায় ৩০১ ফ্লাইট ব্যাহত

ইন্দোনেশিয়ায় আগ্নেয় ছাইয়ে আকাশ ঢেকে গেছে, জাকার্তায় ৩০১ ফ্লাইট ব্যাহত

জেনারেল আজিজ ও স্ত্রীর সম্পদে নজর দুদকের

জেনারেল আজিজ ও স্ত্রীর সম্পদে নজর দুদকের

রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের টুর্নামেন্ট, উদ্বোধন করলেন উপাচার্য

রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের টুর্নামেন্ট, উদ্বোধন করলেন উপাচার্য

নারীবান্ধব শিক্ষাব্যবস্থার ওপর গুরুত্ব দিয়ে জামায়াতের ১৫ দফা প্রস্তাব

নারীবান্ধব শিক্ষাব্যবস্থার ওপর গুরুত্ব দিয়ে জামায়াতের ১৫ দফা প্রস্তাব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App