×

সরকার

শতাধিক যুগ্মসচিবের নতুন কর্মস্থল নির্ধারণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১২:১৬ পিএম

শতাধিক যুগ্মসচিবের নতুন কর্মস্থল নির্ধারণ

ছবি : সংগৃহীত

সদ্য পদোন্নতিপ্রাপ্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে কর্মরত ১০১ জন যুগ্মসচিবকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে সংযুক্ত করেছে সরকার। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগে দায়িত্ব পালন করবেন।

রোববার (১২ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন সিনিয়র সহকারী সচিব জেতী প্রু।


প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৯ জুলাই ২০২৬ তারিখের পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে পদোন্নতিপ্রাপ্ত এসব বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব)-কে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে উল্লেখিত মন্ত্রণালয় ও বিভাগে সংযুক্ত করা হয়েছে।

যেসব মন্ত্রণালয় ও বিভাগে তাদের সংযুক্ত করা হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে শিল্প মন্ত্রণালয়, অর্থ বিভাগ, স্থানীয় সরকার বিভাগ, স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, মন্ত্রিপরিষদ বিভাগ, পরিকল্পনা বিভাগ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, নৌপরিবহন মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, ধর্মবিষয়ক মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও বিভাগ।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ক্রিয়েটিভ ইকোনমি: বাংলাদেশের সফট পাওয়ারের অব্যবহৃত অস্ত্র

ক্রিয়েটিভ ইকোনমি: বাংলাদেশের সফট পাওয়ারের অব্যবহৃত অস্ত্র

নেটিজেনদের সমালোচনার জবাব দিলেন ঋতুপর্ণা

নেটিজেনদের সমালোচনার জবাব দিলেন ঋতুপর্ণা

যৌন নিপীড়ন মামলায় ক্ষতিপূরণ দিলেন ডোনাল্ড ট্রাম্প

যৌন নিপীড়ন মামলায় ক্ষতিপূরণ দিলেন ডোনাল্ড ট্রাম্প

সাভারে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আটক ১৩

সাভারে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আটক ১৩

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App