×

সরকার

জুলাই শহিদ দিবস ও গণঅভ্যুত্থান দিবস পালনে সরকারের কর্মসূচী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০২:৩২ পিএম

জুলাই শহিদ দিবস ও গণঅভ্যুত্থান দিবস পালনে সরকারের কর্মসূচী

ছবি: সংগৃহীত

১৬ জুলাই ‘জুলাই শহিদ দিবস-২০২৬’ এবং ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব শিক্ষা প্রতিষ্ঠান ও দপ্তরে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াত হোসেন।

আরো পড়ুন: ক্ষতিগ্রস্ত মানুষের স্বাভাবিক জীবন ফিরিয়ে আনতে কাজ করছে সরকার

সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রণীত কর্মসূচির আলোকে দিবস দুটি পালনের জন্য বিস্তারিত কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হয়।

১৬ জুলাই ‘জুলাই শহিদ দিবস-২০২৬’ উপলক্ষে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে জুলাই শহিদদের স্মরণে আলোচনা সভার আয়োজন করা হবে।

অন্যদিকে, ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পাশাপাশি দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার আয়োজন করা হবে।

আরো পড়ুন: শিক্ষার্থীদের অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

এসব কর্মসূচি বাস্তবায়নের দায়িত্ব পালন করবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ), শিশু কল্যাণ ট্রাস্ট এবং বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিট।

সভায় গৃহীত কর্মসূচিগুলো যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সব দপ্তর ও প্রতিষ্ঠানের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

সূত্র: বাসস

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গোপালগঞ্জে বিজিবি মোতায়েন

গোপালগঞ্জে বিজিবি মোতায়েন

ক্রিয়েটিভ ইকোনমি: বাংলাদেশের সফট পাওয়ারের অব্যবহৃত অস্ত্র

ক্রিয়েটিভ ইকোনমি: বাংলাদেশের সফট পাওয়ারের অব্যবহৃত অস্ত্র

নেটিজেনদের সমালোচনার জবাব দিলেন ঋতুপর্ণা

নেটিজেনদের সমালোচনার জবাব দিলেন ঋতুপর্ণা

যৌন নিপীড়ন মামলায় ক্ষতিপূরণ দিলেন ডোনাল্ড ট্রাম্প

যৌন নিপীড়ন মামলায় ক্ষতিপূরণ দিলেন ডোনাল্ড ট্রাম্প

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App