×

সরকার

মির্জা ফখরুল

সংকট কাটিয়ে অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পোশাক শিল্প হবে সহযাত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ১০:২৭ পিএম

সংকট কাটিয়ে অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পোশাক শিল্প হবে সহযাত্রী

ছবি : সংগৃহীত

দেশের অর্থনীতি বর্তমান সংকট কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, অর্থনীতি পুনর্গঠনের এ যাত্রায় দেশের পোশাক শিল্প গুরুত্বপূর্ণ সহযাত্রী হিসেবে ভূমিকা রাখবে।

শুক্রবার (১৭ জুলাই) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘BAGMA Annual Program 2026’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি এখন তৈরি পোশাক শিল্প। তার ভাষ্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় এ শিল্পের যাত্রা শুরু হয় এবং বর্তমানে এটি দেশের অর্থনীতির অন্যতম শক্তিশালী খাতে পরিণত হয়েছে।

তিনি বলেন, পোশাক শিল্পকে কেন্দ্র করে বাংলাদেশের অর্থনীতি আরও এগিয়ে যেতে পারে। তবে অতীতে বিপুল অর্থ পাচারসহ বিভিন্ন কারণে অর্থনীতি বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। দুর্বল অর্থনীতিকে পুনরুদ্ধার করে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করানো কঠিন হলেও সম্মিলিত প্রচেষ্টায় তা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মির্জা ফখরুল বলেন, দক্ষ মানবসম্পদ তৈরি, উদ্ভাবন এবং সৃজনশীল অর্থনীতির বিকাশের মাধ্যমে বাংলাদেশ নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে। পোশাক শিল্পে দক্ষ ব্যবস্থাপনা ও প্রশিক্ষিত জনবল গড়ে তোলার উদ্যোগ এ খাতের প্রতিযোগিতা সক্ষমতা আরও বাড়াবে।

তিনি আরও বলেন, কর্মসংস্থান সৃষ্টি, শিল্পায়ন এবং বেসরকারি খাতের বিকাশে সরকার সহযোগী ভূমিকা পালন করবে। উদ্যোক্তাদের বিনিয়োগ, উৎপাদন ও উদ্ভাবনের অনুকূল পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

পোশাক শিল্পের বিদ্যমান চ্যালেঞ্জের প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, বিদ্যুৎ ও গ্যাস সংকট, পাশাপাশি উচ্চ সুদের হার উদ্যোক্তাদের জন্য বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে। এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে বক্তারা দেশের পোশাক শিল্পের সম্ভাবনা, বিদ্যমান চ্যালেঞ্জ, দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App