×

সরকার

ক্রীড়া প্রতিমন্ত্রী

সুস্থ জাতি গঠনের জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১০:২৫ এএম

সুস্থ জাতি গঠনের জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই

ছবি: সংগৃহীত

খেলাধুলাকে গুরুত্ব দিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, সুস্থ জাতি গঠনের জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। তিনি বলেন, আমাদের বর্তমান সরকার আগামীর বাংলাদেশে খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে খেলাধুলাকে একটি পেশা হিসেবে প্রতিষ্ঠার জন্য কার্যক্রম শুরু করেছে। এই সরকার শুধু ফুটবল, ক্রিকেটই না সব খেলাধুলাকে গুরুত্ব দিয়ে কার্যক্রম শুরু করেছে। 

শনিবার (১৮ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের ওসমানী স্টেডিয়ামে নারায়ণগঞ্জ ফুটবল একাডেমীর আয়োজিত বেগম খালেদা জিয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেছেন, আগামী ৫ বছরে প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরি এবং পর্যায়ক্রমে দেশজুড়ে ১০টি আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণ করবে সরকার।

আরো পড়ুন: বীজ ও ভ্যাকসিন বিতরণে দুর্নীতি সহ্য করা হবে না

আমিনুল হক বলেছেন, সারাদেশে ১০টি আন্তর্জাতিক স্পোর্টস ভিলেজের মধ্যে নারায়ণগঞ্জে একটি স্পোর্টস ভিলেজ করতে চাই। পর্যায়ক্রমে ৬৪ জেলায় একটি করে স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে।

তিনি আরো বলেন, জাতীয় শিক্ষাক্রমে আগামীতে নতুন কুড়ি স্পোর্টস টুর্নামেন্ট যুক্ত করা হবে। আগামীতে শিক্ষাক্রম এমনভাবে করা হবে যেনো পরীক্ষার ৬০ শতাংশ নম্বর খেলার মাঠে থাকে। তাহলে অভিভাবকরা শিক্ষার্থীদের নম্বরের জন্য হলেও মাঠে যেতে বাধ্য করবে। আমরা এভাবে সারাদেশে তৃণমূল পর্যায়ে খেলা ছড়িয়ে দিতে চাই।

তিনি বলেন, বিগত সময় খালি জায়গায় নানা স্থাপনা করা হতো আর আমাদের সরকার নির্দেশনা দিয়েছে খালি জায়গায় খেলার মাঠ তৈরি করে দেওয়ার। আমরা এরই মধ্যে খেলার মাঠের জন্য প্রতি ইউনিয়নে ৮ বিঘা করে জমি চেয়ে ৩০০ এমপিকে চিঠি দিয়েছি। আশা করছি, আগামী ৫ বছর পর প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরি হয়ে যাবে। এরই মধ্যে এমপি, ইউএনও, ডিসি তারা এটির কার্যক্রম শুরু করে দিয়েছেন। পাশাপাশি সবার জন্য সাঁতার শিখানোর লক্ষ্য নিয়ে ২২টি জেলায় যেসব সুইমিংপুল রয়েছে তা দ্রুত সংস্কার করা হবে। পরবর্তীতে আগামী ৫ বছরে প্রতিটি জেলায় একটা করে সুইমিংপুল নির্মাণ করা হবে। আর নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামকে সংস্কার করার জন্য যা যা করার প্রয়োজন আমরা সব করবো। এই লক্ষ্যে এরইমধ্যে কাজ শুরু হয়েছে।

আরো পড়ুন: পোল্ট্রি শিল্পকে আরও শক্তিশালী করে গড়ে তোলা হবে

এসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিব, নারায়ণগঞ্জ পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান মুন্সী, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু ও মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুর রহমান রাকিব প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মেসিদের জয় চেয়ে নেতানিয়াহু বললেন ‘ভামোস আর্জেন্টিনা

মেসিদের জয় চেয়ে নেতানিয়াহু বললেন ‘ভামোস আর্জেন্টিনা

‘হেফাজতের সমাবেশে হামলায় ৬১ জনের মৃত্যুর তথ্য মিলেছে’

চিফ প্রসিকিউটর ‘হেফাজতের সমাবেশে হামলায় ৬১ জনের মৃত্যুর তথ্য মিলেছে’

স্পেন নাকি আর্জেন্টিনা, যা জানালো সুপারকম্পিউটার

স্পেন নাকি আর্জেন্টিনা, যা জানালো সুপারকম্পিউটার

জুলাই মাসে কখনোই বিশ্বকাপ জেতেনি আর্জেন্টিনা

জুলাই মাসে কখনোই বিশ্বকাপ জেতেনি আর্জেন্টিনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App