×

সরকার

জনগণের কল্যাণ সাধন করাই সরকারের প্রধান লক্ষ্য: তথ্য উপদেষ্টা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০২:২৬ পিএম

জনগণের কল্যাণ সাধন করাই সরকারের প্রধান লক্ষ্য: তথ্য উপদেষ্টা

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, জনগণের কল্যাণ সাধন করাই সরকারের প্রধান লক্ষ্য। মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে গণমাধ্যমকে এ কথা বলেছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

জাহেদ উর রহমান বলেন, প্রধানমন্ত্রী একটি মন্ত্রিপরিষদ তৈরি করেছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে যতটুকু বুঝি, কেউ ভালো পারফর্ম করতে পারছেন না বলে মনে হয় সেক্ষেত্রে দপ্তর পুনর্গঠন বা পুনর্বণ্টন প্রয়োজন মনে করলে তিনি তা করবেন।  দিনশেষে জনগণের কল্যাণ সাধন করাই সরকারের প্রধান লক্ষ্য।

আরো পড়ুন: আইনমন্ত্রী: মধ্যস্থতায় কমছে নতুন মামলা

তবে এই পুনর্গঠন বা দায়িত্ব পুনর্বণ্টনের সিদ্ধান্ত ১৮০ দিনের পারফর্ম দেখে নেওয়া হবে কিনা সেটি এখনই বলা সম্ভব না বলে জানান তিনি।

সাইবার বুলিং নিয়ে তিনি বলেন, ভুল তথ্য, অপতথ্য ও ফেক ভিডিও ছড়িয়ে দেশের বহু নিরপরাধ ও সম্মানিত মানুষকে হেয় করা হচ্ছে। এগুলো রোধ করতে সরকার বদ্ধপরিকর। এ জন্য সরকার একটি আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠনের উদ্যোগ নিয়েছে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও  ডা. জাহেদ উর রহমান বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় দক্ষতার সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে। সরকারের কার্যক্রম নিয়ে সমালোচনা করা যেতে পারে, তবে আইন লঙ্ঘন করে কোনো কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জামায়াত এমপির ভিডিওকাণ্ডে নতুন মোড়, আরেক ভিডিও ভাইরাল

জামায়াত এমপির ভিডিওকাণ্ডে নতুন মোড়, আরেক ভিডিও ভাইরাল

শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জে ক্ষুব্ধ সোনাক্ষী সিনহা

শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জে ক্ষুব্ধ সোনাক্ষী সিনহা

এবার সাতক্ষীরা নিয়ে আমির হামজার পুরনো ভিডিও ভাইরাল

এবার সাতক্ষীরা নিয়ে আমির হামজার পুরনো ভিডিও ভাইরাল

খুনি মোজাফফরকে দেশ-বিদেশে কারা আশ্রয় দিয়েছে

প্রশ্ন রিজভীর খুনি মোজাফফরকে দেশ-বিদেশে কারা আশ্রয় দিয়েছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App