×

সরকার

সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৩:৩২ পিএম

সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর

ছবি: সংগৃহীত

চারদিকের ষড়যন্ত্রে হতাশ না হয়ে দলের সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, ষড়যন্ত্র চারদিক থেকে হচ্ছে। তাই কিছু না পাওয়ার হতাশা প্রকাশ না করে সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই।

মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর পল্টনে যুবদলের সাবেক সহসভাপতি মরহুম জাকির হোসেন নান্নুর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে তিনি এ আহ্বান জানান।

 আরো পড়ুন: ডেঙ্গু রোধে প্রতিরোধই সবচেয়ে কার্যকর

রিজভী বলেন, কেউ হতাশ হবেন না। নিজের পথ এবং আদর্শকে হৃদয়ের ভিতরে একটি চিরন্তন অনির্বাণ বাতি হিসেবে ধরে রাখেন। দেখবেন ঘুরে ফিরে আপনার কাছেই আপনার মূল্যায়ন আসবেই। এটাই পৃথিবীর নিয়ম। এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম।

তিনি বলেন, আন্তর্জাতিক আর দেশীয় আশ্রয়ে ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খুনি মোজাফফর হোসেন। সে ৪৫ বছর কিভাবে এতদিন টিকে থাকল সেটাই প্রশ্ন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইন্দোনেশিয়ায় আগ্নেয় ছাইয়ে আকাশ ঢেকে গেছে, জাকার্তায় ৩০১ ফ্লাইট ব্যাহত

ইন্দোনেশিয়ায় আগ্নেয় ছাইয়ে আকাশ ঢেকে গেছে, জাকার্তায় ৩০১ ফ্লাইট ব্যাহত

জেনারেল আজিজ ও স্ত্রীর সম্পদে নজর দুদকের

জেনারেল আজিজ ও স্ত্রীর সম্পদে নজর দুদকের

রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের টুর্নামেন্ট, উদ্বোধন করলেন উপাচার্য

রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের টুর্নামেন্ট, উদ্বোধন করলেন উপাচার্য

নারীবান্ধব শিক্ষাব্যবস্থার ওপর গুরুত্ব দিয়ে জামায়াতের ১৫ দফা প্রস্তাব

নারীবান্ধব শিক্ষাব্যবস্থার ওপর গুরুত্ব দিয়ে জামায়াতের ১৫ দফা প্রস্তাব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App