চিকিৎসার জন্য রাতেই সিঙ্গাপুর যাচ্ছেন ধর্মমন্ত্রী, চাইলেন দেশবাসীর দোয়া
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৬:২৭ পিএম
ফাইল ছবি
শারীরিক অসুস্থতার উন্নত চিকিৎসার জন্য আজ মঙ্গলবার (২১ জুলাই) রাতের ফ্লাইটে সিঙ্গাপুর যাচ্ছেন ধর্মমন্ত্রী ও কুমিল্লা-৩ (মুরাদনগর ও বাঙ্গরা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। বিদেশ যাত্রার আগে এক ব্যক্তিগত বার্তায় তিনি দেশবাসীর কাছে আন্তরিকভাবে দোয়া কামনা করেছেন।
ব্যক্তিগত বার্তায় ধর্মমন্ত্রী বলেন, উন্নত চিকিৎসা গ্রহণের লক্ষ্যে তিনি সিঙ্গাপুর যাচ্ছেন। মহান আল্লাহর অশেষ রহমতে দ্রুত সুস্থ হয়ে আবারও দেশের মানুষের সেবায় আত্মনিয়োগ করতে চান। এ জন্য তিনি দেশবাসীর কাছে আন্তরিকভাবে দোয়া প্রার্থনা করেন।
তিনি বলেন, আমি আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থী। মহান আল্লাহ যেন আমাকে দ্রুত সুস্থতা দান করেন এবং পুনরায় জনগণের সেবায় আত্মনিয়োগ করার তাওফিক দান করেন।
ধর্মমন্ত্রীর এই বিদেশ যাত্রার খবরে মুরাদনগরসহ কুমিল্লার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতাকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ তাঁর অসংখ্য শুভানুধ্যায়ী দ্রুত সুস্থতা কামনা করে দোয়া ও শুভকামনা জানিয়েছেন।
জানা গেছে, আজ রাতেই তিনি সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা গ্রহণ করবেন। চিকিৎসা শেষে দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরে রাষ্ট্রীয় দায়িত্ব ও জনসেবামূলক কর্মকাণ্ডে পুনরায় সক্রিয় হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।
ধর্মমন্ত্রীর সুস্থতা ও নিরাপদে দেশে প্রত্যাবর্তনের জন্য মুরাদনগরসহ দেশের বিভিন্ন প্রান্তের মানুষ মহান আল্লাহর দরবারে দোয়া করছেন। তাঁর চিকিৎসা সফল হওয়া এবং দ্রুত আরোগ্য লাভের প্রত্যাশাও ব্যক্ত করা হচ্ছে।
