×

সরকার

বস্ত্রখাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১২:৫১ পিএম

বস্ত্রখাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

ছবি: সংগৃহীত

বস্ত্রখাতের সমস্যা সমাধানের জন্য নতুন কমিটি গঠন করে দিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান। অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে এ কমিটি গঠন করে দিয়েছেন তিনি। 

বুধবার (২২ জুলাই) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল। সাক্ষাৎ শেষে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

টেক্সটাইল খাতের সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, টেক্সটাইল খাতের সমস্যাগুলো অনেক পুরনো যা আগের কোনো সরকারই সমাধান করেনি। সরকার নানা যুক্তিতর্ক পদক্ষেপ নেওয়ার পরেও আনুমানিক দেড় বছর সময় লাগতে পারে এ সমস্যাগুলোর সমাধানে। উদ্যোক্তারা সরকারকে এ সময় দেবে বলেও জানান বিটিএমএ সভাপতি।

আরো পড়ুন: সরকারের ঋণ ছাড়াল ১ লাখ ৪ হাজার কোটি টাকা

শওকত আজিজ রাসেল বলেন, সরকার আন্তরিক হলে বস্ত্র খাত ঘুরে দাঁড়াবে। গ্যাস বিদ্যুতের পাশাপাশি  প্রধানমন্ত্রীর সঙ্গে এ খাতের আর্থিক সমস্যা নিয়ে আলোচনা হয়েছে।

ইতিমধ্যে ৫ শতাংশ প্রণোদনা দিচ্ছে সরকার জানিয়ে, নতুন কমিটি আগামী সপ্তাহে আবারও বৈঠকে বসবে বলে জানান শওকত আজিজ রাসেল।

বিটিএমএ সভাপতি আরো জানান, সরকার বন্ধ কারখানা চালু করার যে উদ্যোগ নিয়েছে তা সফল হলে ১৫ লাখ মানুষের কর্মসংস্থান নিশ্চিত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম

দ্য ওয়ালকে শেখ হাসিনা আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম

রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হলে নিরাপত্তাঝুঁকি বাড়বে

আইজিসিএফের সেমিনার রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হলে নিরাপত্তাঝুঁকি বাড়বে

ইয়েমেনে সংঘর্ষে নিহত ছাড়াল ৩০০, বাস্তুচ্যুত হাজারো মানুষ

ইয়েমেনে সংঘর্ষে নিহত ছাড়াল ৩০০, বাস্তুচ্যুত হাজারো মানুষ

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালা জারি, নিষিদ্ধ যেসব বিষয়

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালা জারি, নিষিদ্ধ যেসব বিষয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App