×

সরকার

বিনিয়োগের শীর্ষ গন্তব্য হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০২:২৮ পিএম

বিনিয়োগের শীর্ষ গন্তব্য হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত

বাংলাদেশকে বিদেশি বিনিয়োগের অন্যতম আকর্ষণীয় গন্তব্য হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আরো বেশি বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়ে বলেছেন, বাংলাদেশে বিনিয়োগকারীদের জন্য সরকার নীতিগত সহায়তা, প্রাতিষ্ঠানিক সহযোগিতা এবং প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করবে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘বাংলাদেশে কর্মসংস্থান ও সমৃদ্ধির লক্ষ্যে বৈদেশিক বিনিয়োগ ত্বরান্বিতকরণ’ শীর্ষক এফআইসিসিআই এফডিআই সম্মেলন-২০২৬–এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনের আয়োজন করে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই)।

প্রধানমন্ত্রী বলেন, সরকার এমন একটি বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে কাজ করছে, যেখানে দেশি ও বিদেশি উদ্যোক্তারা সমান সুযোগ পাবেন। তিনি বলেন, এটি শুধু সরকারের প্রতিশ্রুতি নয়, বরং একটি দৃঢ় অঙ্গীকার।

দেশি-বিদেশি বিনিয়োগকারী, করপোরেট প্রধান, উন্নয়ন সহযোগী ও আন্তর্জাতিক প্রতিনিধিদের স্বাগত জানিয়ে তারেক রহমান বলেন, তাদের উপস্থিতি বাংলাদেশের প্রতি বৈশ্বিক আস্থার প্রতিফলন। নতুন বিনিয়োগের ফলে দেশে কর্মসংস্থান সৃষ্টি, আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বাংলাদেশের অবস্থান আরো শক্তিশালী হওয়া এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে।

নিজের ব্যবসায়িক অভিজ্ঞতার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, রাজনীতিতে আসার আগে তিনি একজন ব্যবসায়ী ছিলেন। সেই অভিজ্ঞতা থেকে তিনি বুঝেছেন, শুধু উদ্যোক্তার দক্ষতা নয়, বিনিয়োগবান্ধব সরকারি নীতিমালাও একটি দেশের অর্থনৈতিক সাফল্যের গুরুত্বপূর্ণ ভিত্তি।

আরো পড়ুন : মানবতাবিরোধী মামলায় ট্রাইব্যুনালে হাজির জিয়া হত্যা মামলার আসামি

তারেক রহমান বলেন, কিছু চ্যালেঞ্জ থাকলেও বাংলাদেশের রয়েছে দ্রুত সম্প্রসারিত অভ্যন্তরীণ বাজার, বিপুল তরুণ কর্মশক্তি, কৌশলগত ভৌগোলিক অবস্থান এবং জনসমর্থনপুষ্ট সরকার। এসব শক্তিই দেশকে টেকসই অর্থনৈতিক উন্নয়নের পথে এগিয়ে নিচ্ছে।

সরকারের লক্ষ্য একটি নিয়মভিত্তিক, বেসরকারি খাতনির্ভর এবং বিশ্ব অর্থনীতির সঙ্গে সংযুক্ত আধুনিক অর্থনীতি গড়ে তোলা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনি ইশতেহারেও সেই রূপান্তরের সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে।

তিনি বিনিয়োগকারীদের শুধু ব্যবসায়িক সুযোগ গ্রহণ নয়, বাংলাদেশের দীর্ঘমেয়াদি উন্নয়নযাত্রার অংশীদার হওয়ারও আহ্বান জানান। পাশাপাশি কর ও ভ্যাট ব্যবস্থা সহজীকরণ, বিনিয়োগবান্ধব নীতিমালা প্রণয়ন এবং কার্যকর নিয়ন্ত্রক কাঠামো গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

উত্তরা প্রেসক্লাবের সভাপতি বদরুল, সম্পাদক ফারাহী ও সাংগঠনিক শিপার মাহমুদ

উত্তরা প্রেসক্লাবের সভাপতি বদরুল, সম্পাদক ফারাহী ও সাংগঠনিক শিপার মাহমুদ

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতার মৃত্যু

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতার মৃত্যু

লন্ডনে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে ব্রিটিশ-বাংলাদেশি সলিসিটরদের সৌজন্য সাক্ষাৎ

লন্ডনে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে ব্রিটিশ-বাংলাদেশি সলিসিটরদের সৌজন্য সাক্ষাৎ

বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App