×

সরকার

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৮:৩৫ পিএম

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন

ছবি : সংগৃহীত

বগুড়া ও এর পার্শ্ববর্তী এলাকায় পরিকল্পিত, আধুনিক ও টেকসই নগরায়ন নিশ্চিত করতে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ১৪তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায়।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রস্তাবিত এই আইনের উদ্দেশ্য হলো বগুড়া ও আশপাশের এলাকার পরিকল্পিত নগর উন্নয়ন নিশ্চিত করা, অপরিকল্পিত নগরায়ন রোধ, ভূ-প্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য রক্ষা, দুর্যোগ-সহনশীল নগর ব্যবস্থাপনা গড়ে তোলা, তথ্যপ্রযুক্তি ও পর্যটন খাতের বিকাশ এবং উন্নত নাগরিক জীবন নিশ্চিত করা।

খসড়া আইনে বগুড়া সিটি করপোরেশন ও সংলগ্ন এলাকা নিয়ে চেয়ারম্যান, সার্বক্ষণিক সদস্য এবং বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ’ নামে একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান গঠনের প্রস্তাব করা হয়েছে।

আইন অনুযায়ী, গণশুনানি ও প্রাক-প্রকাশসহ নির্ধারিত আইনি প্রক্রিয়া অনুসরণ করে মহাপরিকল্পনা, উন্নয়ন পরিকল্পনা এবং স্থানীয় উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করবে কর্তৃপক্ষ। এছাড়া কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কোনো নির্মাণকাজ বা উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা যাবে না।

খসড়ায় নদী-নালা, খাল, জলাশয়, খেলার মাঠ ও উন্মুক্ত স্থান সংরক্ষণে কঠোর পরিবেশগত বিধান রাখা হয়েছে। পাশাপাশি ভূমি ব্যবস্থাপনায় ল্যান্ড রিডজাস্টমেন্ট (কমপক্ষে ৬০ শতাংশ ভূমিমালিকের সম্মতিতে) এবং ল্যান্ড রিডেভেলপমেন্ট-এর মতো আধুনিক পদ্ধতি অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ ছাড়া অননুমোদিত নির্মাণ, জলাধার ভরাটসহ বিভিন্ন ধরনের অপরাধের জন্য কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। কর্তৃপক্ষের নিজস্ব তহবিল গঠন, উন্নয়ন ফি নির্ধারণ, ঋণ গ্রহণ এবং আর্থিক নিরীক্ষার ব্যবস্থাও আইনের আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App