পানি সম্পদ প্রতিমন্ত্রী
‘বিগত দলীয় মতের সার ডিলাররা বহাল তবিয়তেই থাকবেন’
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৫:১৯ পিএম
ফাইল ছবি
পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, বিগত দিনে একটি দলীয় মতের সার ডিলার ছিলেন অনেকেই। তারা বহাল তবিয়তেই থাকবেন, তাদের বাদ দেয়া হবে না। তাদের বাদ দেয়া হবে কথাটি গুজব বরং শুন্য জায়গায় একজন করে নতুন সার ডিলার নিয়োগ দেয়া হবে। আর এটাই হলো তারেক রহমান সরকার।
শনিবার সকালে সদর উপজেলা পরিষদ হলরুমে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে জেলার সকল ইউএনও, ওসিসহ নিবন্ধিত রাসায়নিক সার ডিলারদে সঙ্গে সার সরবরাহ, বিতরণ, মজুদ ও সার্বকি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা শেষে এ সব কথা বলেন
ফরহাদ হোসেন আজাদ বলেন, যার কাছে দলমত নির্বশেষে দেশের স্বার্থ এক হয়ে কাজ করার মনমানুষিকতা রয়েছে। সার সুষ্ঠ ভাবে বিতরণের লক্ষে একজন নিজ গ্রামের নিজ ইউনিয়নের স্থায়ী বাসিন্দা প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে এই ডিলার হওয়ার সুযোগ পাবেন।
আরও পড়ুন: নারীর সঙ্গে বিএনপি নেতার হোটেলে ‘রাতযাপন’, ছবি ভাইরাল
তিনি আরও বলেন, দেশে পর্যাপ্ত সার মজুদ রয়েছে এই সার নিয়ে কোন ধরণের কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোনরকম সুযোগ নেই। এতে জেলা প্রশাসনের কাছে নির্দশেনা দেয়া আছে একটি মনিটরিং টিম তৈরী করার। যারা সার্বক্ষনিক তদারকি করবেন।
জেলা প্রশাসক শুকরিয়া পারভিনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক আব্দুল মতিন, জেলা বিএনপির আহব্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, চেম্বার অব কর্মাস এর সভাপতি শরিফ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় জেলার ৫ উপেজেলা নির্বাহী কর্মকর্তাগণ, ৫ থানার অফিসার ইনচার্জ, নিবন্ধিত রাসায়নিক সার ডিলারগণ উপস্থিত ছিলেন।
