×

সরকার

সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা নিশ্চিতে খাস জমি বরাদ্দে সুপারিশের আশ্বাস ভূমিমন্ত্রীর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৬:৩৬ পিএম

সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা নিশ্চিতে খাস জমি বরাদ্দে সুপারিশের আশ্বাস ভূমিমন্ত্রীর

ছবি: সংগৃহীত

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাদানের ধারা অব্যাহত রাখতে এবং রাজশাহী জাগো ফাউন্ডেশনের স্কুলের স্থায়ী ক্যাম্পাস ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও এতিমখানার জন্য সরকারের খাস জমি ও রেলওয়ের জমি বরাদ্দে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট আবেদনটি দ্রুত অনুমোদনের জন্য রেলমন্ত্রী এবং রেল সচিবের নিকট সরাসরি সুপারিশ প্রেরণের প্রতিশ্রুতি দেন তিনি।

শনিবার (২৯ আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে রাজশাহী নগরীর আসাম কলোনীতে জাগো ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত স্কুল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। ভূমিমন্ত্রী বলেন, সুবিধাবঞ্চিত এলাকার স্থানীয় শিশুদের শিক্ষার অধিকার সুসংগঠিত করতে এবং তাদের কর্মসংস্থানমূখী শিক্ষাকে টিকিয়ে রাখতে স্থায়ী জায়গার ব্যবস্থা করা জরুরি। এ লক্ষ্যে নতুন রাস্তার পাশে বা রেলওয়ের পাশে সুবিধাজনক খাস জমি বরাদ্দের জন্য আবেদন করার তাগিদ দেন তিনি।

আরও পড়ুন: নারীর সঙ্গে বিএনপি নেতার হোটেলে ‘রাতযাপন’, ছবি ভাইরাল

তিনি আরও বলেন, ইউসেফ স্কুলের মাধ্যমে বর্তমানে প্রায় ৫ হাজার সুবিধাবঞ্চিত শিশু ১১টি স্কুলে পড়াশোনা করছে, যার অধিকাংশেরই কার্যক্রম চলছে সিটি কর্পোরেশনের জায়গায়। ইতোপূর্বে মেয়র থাকাকালীন সময়ে এই স্কুলগুলোর জন্য ৩টি বহুতল ভবন নির্মাণসহ বিভিন্নভাবে সহযোগিতা প্রদান করেছিলাম বলে জানান তিনি।

ছবি: সংগৃহীত

এসময় তিনি রাজশাহী জাগো ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত স্কুলের সুন্দর পরিবেশ দেখে মুগ্ধ হোন এবং সুবিধাবঞ্চিত শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে স্কুল কর্তৃপক্ষ জানান, রাজশাহী জাগো ফাউন্ডেশন স্কুলে প্রায় ৭০০ জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থী প্লে থেকে দশম শ্রেণিতে পড়াশোনা করছে। অনুষ্ঠানে জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভি রাখসান্দ, জাগো ফাউন্ডেশন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঝালকাঠিতে হত্যা মামলার প্রধান আসামি বিদেশ যাওয়ার সময় গ্রেপ্তার

ঝালকাঠিতে হত্যা মামলার প্রধান আসামি বিদেশ যাওয়ার সময় গ্রেপ্তার

ডেঙ্গুতে প্রাণ ঝরল আরও ২ জনের, আক্রান্ত ৯৯৬

ডেঙ্গুতে প্রাণ ঝরল আরও ২ জনের, আক্রান্ত ৯৯৬

সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে

শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে

বাল্যবিয়েতে ভ্রাম্যমাণ আদালত: হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ের চেষ্টা, বরসহ গ্রেপ্তার ৩

বাল্যবিয়েতে ভ্রাম্যমাণ আদালত: হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ের চেষ্টা, বরসহ গ্রেপ্তার ৩

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App