×

সরকার

হঠাৎ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৩ নার্সের তাৎক্ষণিক বদলি

Icon

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০৬:০৫ পিএম

হঠাৎ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৩ নার্সের তাৎক্ষণিক বদলি

ছবি: ভোরের কাগজ

ফরিদপুরের সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। রোববার বেলা ১১টার দিকে স্বাস্থ্যমন্ত্রী সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছান। প্রায় দুই ঘণ্টা তিনি সেখানে অবস্থান করেন।

হাসপাতাল পরিদর্শনে গিয়ে মন্ত্রী সরাসরি বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং টিকিট কাউন্টারে লাইনে দাঁড়ানো সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন।

এ সময় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ভুক্তভোগীরা স্বাস্থ্যমন্ত্রীর সামনেই হাসপাতালের নানা অনিয়ম ও দুরবস্থার কথা তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন। মন্ত্রী তাঁদের অভিযোগগুলো আমলে নেন। পাশাপাশি হাসপাতালটির চিকিৎসক সংকট ও জনবল সংকট, নোংরা পরিবেশ এবং রোগীদের নানা অভিযোগের প্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনা দেন।

আরও পড়ুন: নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবি, প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

তিনি বলেন, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কোনো ধরনের অবহেলা বা অনিয়ম সহ্য করা হবে না। হাসপাতালের সেবার মান দ্রুত উন্নত করতে এবং দালাল চক্র উচ্ছেদে স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি।

এদিকে, হাসপাতালের বিভিন্ন অভিযোগের কথা আমলে নিয়ে ৩ জন সিনিয়র নার্সের বিরুদ্ধে তাৎক্ষণিক বদলির আদেশ দেওয়া হয়।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডাঃ মো. জালাল উদ্দিন মোল্লা, সদরপুর উপজেলা নির্বাহী অফিসার শরিফ শাওন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মমিনুর রহমান সরকারসহ অন্যরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু

পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু

মাদক সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতাকে পদ থেকে অব্যাহতি

মাদক সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতাকে পদ থেকে অব্যাহতি

মেলান্দহে ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা কারাগারে

মেলান্দহে ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা কারাগারে

সিলেটে নির্মাণাধীন ভবনে নাইট গার্ডের মরদেহ, জিজ্ঞাসাবাদে আটক ১৩

সিলেটে নির্মাণাধীন ভবনে নাইট গার্ডের মরদেহ, জিজ্ঞাসাবাদে আটক ১৩

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App