×

সরকার

দেশে সুযোগ কম, বিদেশে কর্মসংস্থান বাড়াবে সরকার: নুর

Icon

এম.কে. রানা, বরিশাল

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৮:১৪ পিএম

দেশে সুযোগ কম, বিদেশে কর্মসংস্থান বাড়াবে সরকার: নুর

ফাইল ছবি

দেশের শ্রমবাজারে কর্মসংস্থানের ঘাটতি থাকলেও বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে উদ্যোগ নিয়েছে সরকার। আগামী পাঁচ বছরে এক কোটি কর্মক্ষম মানুষের জন্য বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

সোমবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে বরিশাল সরকারি ব্রজমোহন কলেজ (বিএম কলেজ) ক্যাম্পাস পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, শিক্ষার্থীদের বিদেশে যাওয়ার ক্ষেত্রে সরকার গুরুত্ব দিচ্ছে। তাদের জন্য ঋণের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি সাধারণ প্রবাসীদের জন্যও সর্বোচ্চ তিন লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার ব্যবস্থা রয়েছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র থেকে আরও বোয়িং বিমান কিনবে বাংলাদেশ

তিনি বলেন, দেশে শ্রমবাজারে কর্মসংস্থানের ঘাটতি রয়েছে। এ বাস্তবতা বিবেচনায় নিয়ে দেশে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর চেষ্টা করছে সরকার। প্রতিবছর আট থেকে ১০ লাখ মানুষ কর্মসংস্থানের উদ্দেশ্যে বিদেশে যাচ্ছেন। পর্যায়ক্রমে এ সংখ্যা আরও বাড়ানো হবে।

প্রতিমন্ত্রী বলেন, জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে জনবান্ধব কর্মকাণ্ড বাস্তবায়নে সরকার কাজ করছে। তরুণ ও কর্মক্ষম জনগোষ্ঠীর জন্য দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

কলেজের বাস্কেটবল গ্রাউন্ডে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে নবীনবরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে তিনি বিএম কলেজ ক্যাম্পাস পরিদর্শন করেন। এ সময় কলেজের শিক্ষার্থী ও শিক্ষক ছাড়াও সরকারি বিভিন্ন দপ্তর এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভিসা নিয়ে বাংলাদেশিদের নতুন সতর্কবার্তা দিলো যুক্তরাষ্ট্র

ভিসা নিয়ে বাংলাদেশিদের নতুন সতর্কবার্তা দিলো যুক্তরাষ্ট্র

সিলেটে হামে আরো ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ৪৯৬

সিলেটে হামে আরো ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ৪৯৬

সংযোগ শূন্য-মিটার উধাও, তবুও এলো বিদ্যুৎ বিল!

সংযোগ শূন্য-মিটার উধাও, তবুও এলো বিদ্যুৎ বিল!

১১ দলের লং মার্চ সরকারের জন্য ‘ওয়েক-আপ কল’

জামায়েত নেতা তাহের ১১ দলের লং মার্চ সরকারের জন্য ‘ওয়েক-আপ কল’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App