×

সরকার

স্বরাষ্ট্রমন্ত্রী

সামরিক স্বৈরাচার ও ফ্যাসিবাদের উত্থান ঠেকাতে কাজ চলছে

Icon

সিলেট প্রতিনিধি

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ পিএম

সামরিক স্বৈরাচার ও ফ্যাসিবাদের উত্থান ঠেকাতে কাজ চলছে

ছবি: ভোরের কাগজ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা দেশকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা। গণতান্ত্রিক ও সাংবিধানিক ধারা অব্যাহত রাখতে সরকার কাজ করছে।

মঙ্গলবার বিকেলে সিলেট শিল্পকলা একাডেমিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশে এমন একটি সাংবিধানিক ব্যবস্থা প্রবর্তনে বর্তমান সরকার কাজ করছে, যাতে ভবিষ্যতে সামরিক স্বৈরাচার, ফ্যাসিবাদী শক্তি ও পেশিশক্তির কোনো উত্থান না ঘটে। গণতান্ত্রিক ও সাংবিধানিক ধারাকে আরও সুদৃঢ় করাই সরকারের অন্যতম লক্ষ্য বলেও জানান তিনি।

আরও পড়ুন: মব অনেকাংশেই নিয়ন্ত্রণে নিয়ে এসেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

তিনি বলেন, দেশের মানুষের প্রত্যাশা পূরণে একটি কার্যকর ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে। এ জন্য রাজনৈতিক ও সাংবিধানিক স্থিতিশীলতা নিশ্চিত করা জরুরি।

প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনে বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীরসহ কেন্দ্রীয়, জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের আন্দোলন-সংগ্রাম এবং দেশের গণতন্ত্র ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গারো পাহাড় সীমান্তে মাদকের শক্তিশালী নেটওয়ার্ক, টহলের খবর পৌঁছে যায় আগেই

গারো পাহাড় সীমান্তে মাদকের শক্তিশালী নেটওয়ার্ক, টহলের খবর পৌঁছে যায় আগেই

জমি সংক্রান্ত বিরোধে মারধর, এলাকাবাসীর প্রতিবাদ

জমি সংক্রান্ত বিরোধে মারধর, এলাকাবাসীর প্রতিবাদ

নবম পে স্কেলের গেজেট আটকে আছে যে কারণে

নবম পে স্কেলের গেজেট আটকে আছে যে কারণে

তারা মুখে বলে ‘বন্ধু’: ভারতকে নিয়ে চিফ হুইপ

তারা মুখে বলে ‘বন্ধু’: ভারতকে নিয়ে চিফ হুইপ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App