ভালো ফল করলেই হবে না, দক্ষ ও মানবিক স্বাস্থ্যকর্মী হতে হবে: ভূমিমন্ত্রী
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ পিএম
ছবি: সংগৃহীত
রাজশাহীর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে (আইএইচটি) নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার সকালে আইএইচটির অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, আইএইচটি রাজশাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফল করলেই হবে না; আন্তরিকতা, শৃঙ্খলা ও মনোযোগের সঙ্গে পড়াশোনা করে দক্ষ ও মানবিক স্বাস্থ্যকর্মী হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। কৃতী শিক্ষার্থীদের সাফল্য অন্যদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে। দেশ ও মানুষের কল্যাণে নিজেদের মেধা, জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগানোর জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন। প্রধান বক্তা ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন। অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
আরও পড়ুন: দাবি না মানলে ডিসেম্বরের মধ্যে সরকার পতন: ডা. শফিকুর রহমান
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ডা. মো. মোফাখখারুল ইসলাম, আইএইচটি রাজশাহীর অধ্যক্ষ ডা. মো. মির্জা ওয়াসি পারভেজ, ড্যাব রাজশাহী জেলার সাধারণ সম্পাদক ডা. মো. মনোয়ার তারিক সাবু, মহানগর ছাত্রদলের আহ্বায়ক মো. রাকিন রায়হান রবিন, সদস্য সচিব মো. এমদাদুল হক লিমন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. খালিদ বিন ওয়ালিদ আবির, এম-ট্যাব কেন্দ্রীয় সংসদের মহাসচিব মো. বিপ্লবুজ্জামান বিপ্লব এবং এম-ট্যাব কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম মহাসচিব ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসাধারণ সম্পাদক মো. দবির উদ্দীন তুষার।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএইচটি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি এবং এম-ট্যাব কেন্দ্রীয় সংসদের যুগ্ম মহাসচিব অসীম কুমার ঘোষ, ছাত্রদল রাজশাহী মহানগরের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ তপন, মো. সাফায়েত হোসেন মান্নাত ও সাব্বির হোসেন অন্তর, এম-ট্যাব আঞ্চলিক জেলা কমিটি রাজশাহীর সভাপতি মো. জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. সেলিম রেজা এবং সাংগঠনিক সম্পাদক মো. মিনহাজুল ইসলাম।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক, সদস্য সচিব আসাদুজ্জামান জনি, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, রাজপাড়া থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন বাবলু এবং মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম স্বপন। অনুষ্ঠানে আইএইচটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক এবং বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠন এবং ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
