×

স্বাস্থ্য

স্বাস্থ্যে বিশেষ অবদানের জন্য ১২ চিকিৎসককে সম্মাননা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২২, ০৭:২৫ পিএম

চিকিৎসা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মরণোত্তর সম্মাননা স্মারক দেয়া হলো ৬ জন বিশিষ্ট চিকিৎসককে। এছাড়া আরও ৬ জন চিকিৎসককে বিশেষ সম্মাননা দেয়া হয়েছে।

শুক্রবার (২৮ জানুয়ারি) প্রথম জাতীয় অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ সম্মেলনের সমাপনী পর্বে এ সম্মাননা স্মারক ও বিশেষ সম্মাননা প্রদান করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ২৬ জানুয়ারি শুরু হওয়া এ সম্মেলন ২৮ জানুয়ারি শেষ হয়। বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামসহ ৩০ টি দেশি বিদেশি প্রতিষ্ঠান এ সম্মেলনের আয়োজন করে ।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিসার্স ইনস্টিটিউট এর প্রতিষ্ঠাতা এবং সভাপতি জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম এ মালেক, ডেল্টা হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক সৈয়দ মোকাররম আলী, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সাইন্স অ্যান্ড হসপিটাল এর পরিচালক অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক সাদিকা তাহরিন খানম, কিডনি ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিসার্স ইনস্টিটিউট এর চেয়ারম্যান অধ্যাপক ডা. হারুণ অর রশিদ, শমরিতা হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. এমএন আলমকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

বারডেমের প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক মোহাম্মদ ইব্রাহীম, দ্য ইনস্টিটিউট অব পোস্ট গ্রাজুয়েট মেডিসিন রিসার্স (আইপিজিএমআর) এবং ইউনিভার্সিটি অব সাইন্স অ্যান্ড টেকনোলজি চিটাগাং এর প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক নুরুল ইসলাম, দেশের প্রথম মুসলিম নারী চিকিৎসক অধ্যাপক জোহরা বেগম কাজী, মেডিসিনের অধ্যাপক এসজিএম চৌধুরী, অধ্যাপক নিজামুদৌলা চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডা. মনোয়ারা বিনতে রহমানকে মরণোত্তর সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মহম্মদপুরে মৎস্য চাষিরা পেল প্রদর্শনী পুকুরের জন্য উপকরণ

মহম্মদপুরে মৎস্য চাষিরা পেল প্রদর্শনী পুকুরের জন্য উপকরণ

রাতের মধ্যে ১৭ জেলায় ঝড়ের আভাস

রাতের মধ্যে ১৭ জেলায় ঝড়ের আভাস

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্যামসাংয়ের প্রথম ৯৮-ইঞ্চির টিভি উন্মোচন

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্যামসাংয়ের প্রথম ৯৮-ইঞ্চির টিভি উন্মোচন

ডেঙ্গুতে আরো ১ জনের মৃত্যু, ভর্তি ১৯৮

ডেঙ্গুতে আরো ১ জনের মৃত্যু, ভর্তি ১৯৮

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App