×

স্বাস্থ্য

করোনায় টানা পাঁচদিন মৃত্যুশূন্য, শনাক্ত ৫১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২২, ০৪:৪৬ পিএম

করোনাভাইরাসে টানা পাঁচদিন মৃত্যুশূন্য দিন পার করল দেশ। ২৪ ঘণ্টায় দেশে কারও মৃত্যু না হলেও শনাক্তের হার এক দশমিক ২৮ শতাংশ বেড়েছে। নতুন করে ৫১ জনের শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা বেড়ে ১৯ লাখ ৫২ হাজার ২৭৫ জনে উন্নীত হয়েছে।

শনিবার (১৬ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

টানা পাঁচদিন মৃত্যুশূন্য থাকায় মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১২৪ জনেই অপরিবর্তিত থাকল। এর আগে মঙ্গলবার (১২ এপ্রিল) থেকে শুক্রবার (১৫ এপ্রিল) পর্যন্ত করোনায় কেউ মৃত্যুবরণ করেননি। তবে সোমবার (১১ এপ্রিল) দেশে করোনায় একজনের মৃত্যু হলেও গত ৫ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত টানা ছয়দিন দেশে করোনায় কারও মৃত্যু হয়নি।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। একই বছর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাষ্ট্রপতি পদে সেরা প্রার্থী মির্জা ফখরুল

আসিফ নজরুল রাষ্ট্রপতি পদে সেরা প্রার্থী মির্জা ফখরুল

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার

এখন মানুষ সহযোগিতা করছে, সময় গেলে জবাবদিহি চাইবে

পানিসম্পদ মন্ত্রী এখন মানুষ সহযোগিতা করছে, সময় গেলে জবাবদিহি চাইবে

রাশিয়ায় ব্যাপক ড্রোন হামলা, ইউক্রেনে ‘মার্শাল ল’ বাড়ালেন জেলেনস্কি

রাশিয়ায় ব্যাপক ড্রোন হামলা, ইউক্রেনে ‘মার্শাল ল’ বাড়ালেন জেলেনস্কি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App