×

স্বাস্থ্য

জুনে ৫ থেকে ১২ বছর বয়সীদের টিকা: স্বাস্থ্যমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২২, ১০:৫১ পিএম

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, আগামী জুন মাসে ৫ থেকে ১২ বছর বয়সী শিশুদের বিশেষভাবে তৈরি ফাইজারের করোনা টিকা দেওয়া হবে। শুক্রবার (২৯ এপ্রিল) মানিকগঞ্জের গড়পাড়া শুভ্র সেন্টারে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘মা-বাবাদের বলবো শিশুদের জন্মনিবন্ধন করে ফেলতে এবং জন্মনিবন্ধন দিয়ে করোনা টিকার রেজিস্ট্রশন করতে, যাতে টিকা নিতে সমস্যা না হয়।’

তিনি আরও বলেন, ‘শিশুদের জন্য এই টিকা বিশেষ ধরনের ফাইজার টিকা। আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমতি পেয়েছি এবং ইতোমধ্যে ৩০ লাখ টিকা আমাদের কাছে এসে পৌঁছেছে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের প্রায় ৭৫ ভাগ মানুষকে টিকা দেওয়া সম্ভব হয়েছে। সেইসঙ্গে বিশ্বে বাংলাদেশের অবস্থান প্রশংসিত হয়েছে। আমরা সঠিক সময়ে করোনার টিকা দিতে পেরেছি বলে মৃত্যুর হার এতো কম হয়েছে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল লতিফ, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. গোলাম মহিউদ্দিন, পুলিশ সুপার গোলাম আজাদ খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, পৌর মেয়র রমজান আলী, সব উপজেলা চেয়ারম্যান, বিভিন্ন অফিসের কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

‘রুমিন ফারহানা আপারা মৌসুমি রাজনীতি করেন’

‘রুমিন ফারহানা আপারা মৌসুমি রাজনীতি করেন’

কক্সবাজারের হোটেলে আবারও আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

কক্সবাজারের হোটেলে আবারও আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

নতুন কর্মসূচি ঘোষণা, দুই মন্ত্রীর পদত্যাগ চাইলেন নাহিদ ইসলাম

নতুন কর্মসূচি ঘোষণা, দুই মন্ত্রীর পদত্যাগ চাইলেন নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App