×

স্বাস্থ্য

লাইসেন্সবিহীন হাসপাতাল-ক্লিনিক বন্ধের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৪, ১২:৪৩ পিএম

লাইসেন্সবিহীন হাসপাতাল-ক্লিনিক বন্ধের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ছবি: সংগৃহীত

সারাদেশে লাইসেন্সবিহীন বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকগুলো বন্ধের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। 

মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকালে সচিবালয়ে তিনি এ নির্দেশ দেন। তিনি বলেন, নিজেরাই যদি লাইসেন্স ছাড়া ক্লিনিক-হাসপাতালগুলো বন্ধ না করে, তাহলে কঠিন পদক্ষেপ নেবে মন্ত্রণালয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমি নিজেও লাইসেন্সবিহীন হাসপাতালের ভুক্তভোগী। সুতরাং আমি কখনই এ বিষয়ে ছাড় দেব না। আপনারা জানেন, এরইমধ্যে আমি বলেছি দুর্নীতির বিরুদ্ধে আমার অবস্থান থাকবে, তেমনি অনুমোদনবিহীন হাসপাতালের ব্যাপারেও ছাড় দেয়া হবে না। 

এর আগে, সুন্নতে খৎনার জন্য অজ্ঞান করা শিশু আয়ান আহমেদের মৃত্যুর ঘটনায় তার পরিবার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে।

শিশু আয়ানের মৃত্যু প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল বলেন, শিশু আয়ানের মৃত্যু খুবই দুঃখজনক ঘটনা। আয়ানের মৃত্যুর ঘটনায় যথাযথ ব্যবস্থা নেয়া হবে। যতটুকু জানি আগামীকাল (বুধবার) আয়ানের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন দেবে। চিকিৎসায় যদি কোনো অবহেলা থাকে তাহলে কোনো ছাড় দেয়া হবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বদলে যাচ্ছে মানচিত্র

বদলে যাচ্ছে মানচিত্র

ভূমি প্রশাসনের ৩৬ কর্মকর্তাকে রদবদল

ভূমি প্রশাসনের ৩৬ কর্মকর্তাকে রদবদল

সর্বজনীন পেনশনে বড় টার্গেট, আওতায় আসবে কারা

সর্বজনীন পেনশনে বড় টার্গেট, আওতায় আসবে কারা

যুক্তরাষ্ট্র থেকে যে কারণে স্বর্ণ সরাচ্ছে ইউরোপের দেশগুলো

যুক্তরাষ্ট্র থেকে যে কারণে স্বর্ণ সরাচ্ছে ইউরোপের দেশগুলো

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App