×

স্বাস্থ্য

হৃদরোগ রেডিয়াল ইন্টারভেনশন কোর্সের সম্মেলন অনুষ্ঠিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২০, ০৭:৩১ পিএম

হৃদরোগ রেডিয়াল ইন্টারভেনশন কোর্সের সম্মেলন অনুষ্ঠিত

ফাইল ছবি

হৃদরোগীদের এনজিও গ্রাম ও প্লাষ্টি পায়ের ধমনীর পরিবর্তে হাতের ধমনী দিয়ে সম্পন্নকরণ বিষয়ক দুইদিন ব্যাপী এক ভার্চুয়াল সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে বিশ্বের ১০টি দেশের রেডিয়াল ইন্টারভেনশনালিষ্ট বৈজ্ঞানিক তথ্য উপাত্ত উপস্থাপন করেন ও দেশের শতাধিক ডাক্তার এতে অংশ গ্রহণ করেন।

বুধবার রাজধানীর একটি হোটেলে কোর্সের পরিচালক ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা: মীর জামাল উদ্দিনের তত্বাবধানে আয়োজিত এ সম্মেলনের উদ্বোধন করেন জাতীয় অধ্যাপক বিগ্রেডিয়ার এম, এ মালেক। সম্মেলনের প্রথম দিনে এনআইসিভিডি ও হাসপাতাল ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন থেকে সরাসরি ৪ জন রোগীর হাতের ধমনী দিয়ে এনজিও গ্রাম ও এনজিও প্লাষ্টি করার প্রক্রিয়া দেখানো হয়। সম্মেলনের শেষদিন গেল বৃহস্পতিবার ইব্রাহিম কার্ডিয়াক সেন্টার থেকে একজন রোগীর এনজিও গ্রাম ও এনজিও প্লাষ্টি করার প্রক্রিয়া দেখানো হয়।

হৃদরোগীদের পায়ের ধমনী দিয়ে উক্ত প্রক্রিয়ায় অনেক সময় জটিলতা দেখা দেয়ায় ইন্টারভেনশনাল কার্ডিওলজিষ্টদেরকে হাতের ধমনী দিয়ে এনজিও গ্রাম ও এনজিও প্লাষ্টি করার আধুনিক প্রশিক্ষণে বাংলাদেশ রেডিয়াল ইন্টারভেনশনাল কোর্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App