×

স্বাস্থ্য

ভেটেরিনারি ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের বিক্ষোভ সমাবেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ০৯:২৪ পিএম

ভেটেরিনারি ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের বিক্ষোভ সমাবেশ

ভেটেরিনারি ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের বিক্ষোভ সমাবেশ। ছবি: ভোরের কাগজ

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট ফ্যাসিবাদী আওয়ামী লীগের বিদায়ের তিন মাস পার হলেও প্রাণিসম্পদ অধিদপ্তরে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সরকারের সময়ে নিয়োগ দেয়া বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালকরা বহাল তবিয়তে স্বপদে থাকার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০ নভেম্বর) সকাল ১১টায় রাজধানীর ফার্মগেট প্রানিসম্পদ অধিদপ্তরের সামনে ভেটেরিনারি ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব) এই বিক্ষোভ সমাবেশ আয়োজন করে।

আরো পড়ুন: মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের সময়ে নিয়োগ প্রায় সব দুর্নীতিবাজ প্রকল্প পরিচালককে বদলি করতে হবে। ডিএলএসে কর্মরত আওয়ামী সুবিধাভোগী সব কর্মকর্তাদের বদলি করতে হবে। আওয়ামী দোসর কোনো কর্মকর্তার নতুন করে ডিএলএসে পদায়ন কোনোভাবেই বরদাশত করা হবে না। বক্তারা ভেটেরিনারি সার্ভিসকে ইমার্জেন্সি ঘোষণা করার দাবি জানান। নেতারা এলডিডিপি প্রকল্পের এলইওদের অধিদপ্তরে পদসৃজন করে নিয়োগ প্রদানেরও দাবি জানান।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন দি ভেট এক্সিকিউটিভের সভাপতি ডা. রেজাউল করিম মিয়া। ভেটেরিনারি ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব ডা. কবির উদ্দিন আহমেদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ডা. মো. আল আমিন, সাধারণ সম্পাদক দি ডেট এক্সিকিউটিভ ডা. হারুনুর রশীদ, ডা. খান সোহেল, ডা. আলমগীর, ডা. শাহজাহান সাজু, ডা. জহিরুল ইসলাম, ডা. তপু, ডা. তাপস, ডা. নাজমুল, ডা. শাহাদত হোসেন পারভেজ, ডা. জান্নাত ও ডা. জুলকারনাইন প্রমুখ। 

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বরিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

বরিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

সিজেপির আন্দোলনের ঢেউয়ে এবার উত্তাল কলকাতা

সিজেপির আন্দোলনের ঢেউয়ে এবার উত্তাল কলকাতা

সৌদি আরবে ৩ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

সৌদি আরবে ৩ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App