×

স্বাস্থ্য

দেশে করোনায় আরো ৫ জনের মৃত্যু, আক্রান্ত ৩৬

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ জুন ২০২৫, ০৯:১৭ পিএম

দেশে করোনায় আরো ৫ জনের মৃত্যু, আক্রান্ত ৩৬

ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো পাঁচ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এসময়ে ৬২১ জনকে পরীক্ষা করে ৩৬ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২০ লাখ ৫১ হাজার ৯৭৮ জন।

রোববার (২২ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরো ৫ জন মারা গেছেন। শুরু থেকে এখন পর্যন্ত দেশে করোনায় মোট মারা গেছেন ২৯ হাজার ৫১৫ জন। মহামারি শুরু থেকে এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ০৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশে শনাক্তের হার ৫ দশমিক ৮০ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর একই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দু-দিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অভিযানে টের পেয়ে স্ত্রীর কাছে ইয়াবা রেখে পালালেন স্বামী

অভিযানে টের পেয়ে স্ত্রীর কাছে ইয়াবা রেখে পালালেন স্বামী

চোর আখ্যা দিয়ে প্রতিবন্ধী যুবককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা, আটক ৪

চোর আখ্যা দিয়ে প্রতিবন্ধী যুবককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা, আটক ৪

দায়িত্ব পালনকালে প্রাণ গেল অসুস্থ রেলওয়ে কর্মচারির

দায়িত্ব পালনকালে প্রাণ গেল অসুস্থ রেলওয়ে কর্মচারির

ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় জুয়েলার্স ব্যবসায়ী নিহত

ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় জুয়েলার্স ব্যবসায়ী নিহত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App