×

স্বাস্থ্য

‘চিকিৎসকদের নিরাপত্তায় ৫০০ হাসপাতালে আনসার মোতায়েনের উদ্যোগ’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১০:০১ পিএম

‘চিকিৎসকদের নিরাপত্তায় ৫০০ হাসপাতালে আনসার মোতায়েনের উদ্যোগ’

ছবি : সংগৃহীত

চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে দেশের প্রায় ৫০০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বড় হাসপাতালে অস্ত্রসহ ১০ জন করে আনসার সদস্য মোতায়েনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সাম্প্রতিক সময়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে রাজধানীর শাহবাগে বাংলাদেশ-চীন যৌথ সার্জিক্যাল ক্লিনিক চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

অনুষ্ঠানে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি (বিএমইউ) এবং চীনের কুনমিং মেডিকেল ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে যৌথ সার্জারি ক্লিনিক চালুর পথ আরও সুগম হলো।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই উদ্যোগ দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন। এর মাধ্যমে দেশের গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। চিকিৎসা শিক্ষা ও সেবা উন্নয়নে চীনের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, এই সমঝোতা শুধু দুটি প্রতিষ্ঠানের অংশীদারিত্ব নয়, বরং চিকিৎসা শিক্ষা, সার্জারি, গবেষণা ও দক্ষতা উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, চীন ও বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা বজায় রেখে আসছে। স্বাস্থ্যখাতে চীনের সহায়তা ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে।

তিনি জানান, রোবোটিক রিহ্যাবিলিটেশন, কার্ডিওভাসকুলার ক্লিনিকসহ আধুনিক চিকিৎসা সেবায় চীনের সহযোগিতা ইতোমধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, এই সমঝোতা দেশের স্বাস্থ্যখাতে একটি বড় অগ্রগতি। এর মাধ্যমে জটিল সার্জারির ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হবে। শুরুতে ইউরোলজিক্যাল জটিল সার্জারি চালু হলেও পর্যায়ক্রমে অন্যান্য জটিল সার্জারি যুক্ত করা হবে। পাশাপাশি প্রশিক্ষণ, গবেষণা, শিক্ষক বিনিময় এবং আধুনিক প্রযুক্তিনির্ভর চিকিৎসা শিক্ষায় সহযোগিতা বাড়বে।

অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, কুনমিং মেডিকেল ইউনিভার্সিটির ইউরোলজি বিভাগের প্রফেসর লি জিয়ংমিং, পরিচালক প্রফেসর লি ওয়েনলিয়াং এবং ভাইস প্রেসিডেন্ট প্রফেসর হি ইয়ংওয়েনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পাচারের সময় সোনাসহ আটক বিদেশি নাগরিক

পাচারের সময় সোনাসহ আটক বিদেশি নাগরিক

লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির প্রত্যাবাসন

লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির প্রত্যাবাসন

তনু হত্যা মামলায় আসামি গ্রেপ্তারে স্বস্তি, বিচার প্রত্যাশা পরিবারের

তনু হত্যা মামলায় আসামি গ্রেপ্তারে স্বস্তি, বিচার প্রত্যাশা পরিবারের

পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তা বদলি

পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তা বদলি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App