×

স্বাস্থ্য

সিপিআর প্রশিক্ষণ দিলো সিমেক হেলথ ফাউন্ডেশন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৮:২৪ এএম

সিপিআর প্রশিক্ষণ দিলো সিমেক হেলথ ফাউন্ডেশন

ছবি : ভোরের কাগজ

সাধারণ মানুষের মধ্যে জীবন রক্ষাকারী জরুরি চিকিৎসা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং দক্ষতা তৈরির লক্ষ্যে সিমেক হেলথ ফাউন্ডেশনের উদ্যোগে বেসিক লাইফ সাপোর্ট সিপিআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ মে) বিকালে রাজধানীর ধানমন্ডিতে সিমেক হেলথ ফাউন্ডেশনের একাডেমিক ভবনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীদের হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্টের সময় তাৎক্ষণিকভাবে সিপিআর প্রয়োগের বিভিন্ন কৌশল হাতে-কলমে শেখানো হয়।

আয়োজকরা জানান, কার্ডিয়াক অ্যারেস্টের পর প্রতি মিনিটে বেঁচে থাকার সম্ভাবনা প্রায় ১০ শতাংশ করে কমে যায়। তবে সঠিক সময়ে সিপিআর দিতে পারলে মৃত্যুর ঝুঁকি ২ থেকে ৩ গুণ পর্যন্ত কমানো সম্ভব। মে মাসের ব্যাচে মোট ২০ জন প্রশিক্ষণার্থী সফলভাবে এ প্রশিক্ষণ সম্পন্ন করেন।

কর্মশালাটি যৌথভাবে পরিচালনা করেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. গোলাম মোর্শেদ এবং সিমেক হেলথের রেসিডেন্ট মেডিক্যাল অফিসার ডা. নীলাঞ্জনা রায়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিমেক হেলথের ম্যানেজিং ডিরেক্টর ও সিমেক হেলথ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিমেক হেলথ ফাউন্ডেশনের সভাপতি শহীদ সালাম।

আরো পড়ুন : হাম ও উপসর্গে আরো ৭ শিশুর মৃত্যু

এ সময় সিমেক হেলথের ডিরেক্টর ও সিমেক হেলথ ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মইনুল ইসলাম বলেন, পরিবার, অফিস সহকর্মী কিংবা প্রিয়জনকে নিরাপদ রাখতে সিপিআরের মতো জীবন রক্ষাকারী প্রশিক্ষণ সবার জানা প্রয়োজন। তিনি আগ্রহীদের সিপিআর প্রশিক্ষণে অংশ নিতে সিমেক হেলথের হটলাইন নম্বর ০১৩২৫৭৭৫৭৫৭ এবং ০১৭১৭৭৫৭৫৯৩-এ যোগাযোগ করার আহ্বান জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশে বছর বছর গরু কোরবানি কেন কমছে?

বাংলাদেশে বছর বছর গরু কোরবানি কেন কমছে?

পারমাণবিক অস্ত্র পাবে না ইরান

ট্রাম্প পারমাণবিক অস্ত্র পাবে না ইরান

চীনে খনি বিস্ফোরণে ৮ জনের মৃত্যু, আটকা ৩৮ শ্রমিক

চীনে খনি বিস্ফোরণে ৮ জনের মৃত্যু, আটকা ৩৮ শ্রমিক

আজ ত্রিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আজ ত্রিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App