×

স্বাস্থ্য

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু, পেছাল তদন্ত প্রতিবেদন জমার তারিখ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ মে ২০২৬, ১২:১৬ পিএম

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু, পেছাল তদন্ত প্রতিবেদন জমার তারিখ

ছবি : সংগৃহীত

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন নির্ধারিত সময়ে জমা দেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। শনিবার (৩০ মে) রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সন্তানহারা মায়েদের বক্তব্য এখনো নেওয়া সম্ভব হয়নি। এ কারণে তদন্ত কমিটিকে আরো তিন দিন সময় দেওয়া হয়েছে। আগামী ৩ জুন পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।

সরদার সাখাওয়াত হোসেন বলেন, আজ প্রতিবেদন দেওয়া সম্ভব হচ্ছে না। কমিটিকে আরো তিন দিন সময় দেওয়া হয়েছে। কারণ সেখানে অবস্থানরত সন্তানহারা মায়েদের বক্তব্য নেওয়া যায়নি। তাদের বক্তব্য অন্তর্ভুক্ত করেই পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়া হবে।

আরো পড়ুন : আদ্-দ্বীন হাসপাতালের ঘটনায় শাস্তি ও ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ

মন্ত্রী জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, হাসপাতালের সংশ্লিষ্ট ওয়ার্ডে রাত ২টা থেকে ৪টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টা এসি বন্ধ ছিল। এ সময় কোনো বিকল্প ভেন্টিলেশনের ব্যবস্থাও ছিল না। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

তিনি বলেন, প্রতিবেদনের আলোকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

এর আগে গত বুধবার (২৭ মে) রাতে ময়নাতদন্ত না করার জন্য পরিবারের আবেদনের পর ছয় নবজাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় রমনা থানায় এক নবজাতকের পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ১১ জন মা ও ছয় নবজাতক ভর্তি ছিলেন। মঙ্গলবার (২৬ মে) দিবাগত রাতে ঠান্ডা অনুভব করায় এক মা নার্সকে এসি বন্ধ রাখতে অনুরোধ করেন। পরে প্রায় এক ঘণ্টা এসি বন্ধ রাখা হয়। তবে গরম অনুভূত হওয়ায় এসি পুনরায় চালু করা হলে কিছু সময়ের মধ্যে দুই নবজাতক অসুস্থ হয়ে পড়ে। তাদের এনআইসিইউতে নেওয়া হয়। পরে একে একে আরো কয়েকজন নবজাতক অসুস্থ হয়ে পড়ে। সকালে ছয় নবজাতকেরই মৃত্যু হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পর্তুগালে মুখ ঢাকলেই ৪ লাখ টাকা জরিমানা

পর্তুগালে মুখ ঢাকলেই ৪ লাখ টাকা জরিমানা

জুলাই শহীদ শাহরিয়ারের মৃত্যু, বাবার হৃদয়বিদারক সাক্ষ্য

জুলাই শহীদ শাহরিয়ারের মৃত্যু, বাবার হৃদয়বিদারক সাক্ষ্য

এক্সিলারেটের এলএনজি টার্মিনাল বন্ধ, কমেছে গ্যাস সরবরাহ

এক্সিলারেটের এলএনজি টার্মিনাল বন্ধ, কমেছে গ্যাস সরবরাহ

মানিকগঞ্জে স্কুলশিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

মানিকগঞ্জে স্কুলশিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App