×

স্বাস্থ্য

আদ্-দ্বীনের শিক্ষা কার্যক্রম অন্য হাসপাতালে চালাতে হবে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৪:৩৭ পিএম

আদ্-দ্বীনের শিক্ষা কার্যক্রম অন্য হাসপাতালে চালাতে হবে

ছবি : সংগৃহীত

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল হওয়ায় শিক্ষার্থী ও ইন্টার্নদের প্রশিক্ষণ কার্যক্রম অন্য হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। এ বিষয়ে একটি চিঠি জারি করা হয়েছে এবং তা রোববার (১৪ জুন) কলেজ কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর কথা রয়েছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন বিষয়টি নিশ্চিত করেছেন।

বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ আইন, ২০২২-এর ধারা ৬ অনুযায়ী, একটি বেসরকারি মেডিকেল কলেজের সঙ্গে নির্ধারিত হাসপাতাল সংযুক্ত থাকার বাধ্যবাধকতা রয়েছে।

এছাড়া এমবিবিএস কারিকুলাম অনুসারে তৃতীয় বর্ষ থেকে শিক্ষার্থীদের হাসপাতালে ব্যবহারিক প্রশিক্ষণ শুরু হয়। একই সঙ্গে স্নাতক সম্পন্নের পর এক বছরের বাধ্যতামূলক ইন্টার্নশিপও করতে হয়।

হাসপাতালের লাইসেন্স বাতিল হওয়ার পর আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ক্লিনিক্যাল প্রশিক্ষণ ও ইন্টার্নশিপ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।

এ বিষয়ে অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন বলেন, হাসপাতালের লাইসেন্স বাতিল হলেও মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম বন্ধ হচ্ছে না। শিক্ষার্থীদের প্রশিক্ষণের জন্য অন্য কোনো হাসপাতালের সঙ্গে সংযুক্ত হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এ জন্য কলেজ কর্তৃপক্ষকে একটি জেনারেল হাসপাতালের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) করতে হবে। তারা নিজস্ব ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ওই হাসপাতালে আনা-নেওয়া করবে। আগামী তিন কর্মদিবসের মধ্যে কোন হাসপাতালের সঙ্গে চুক্তি করতে চায়, সে বিষয়ে অধিদপ্তরকে জানাতে হবে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র জানায়, সাধারণত সরকারি বা বেসরকারি জেনারেল হাসপাতাল কিংবা মেডিকেল কলেজ হাসপাতালের সঙ্গে সংযুক্ত হওয়ার সুযোগ থাকলেও এ ক্ষেত্রে আদ্-দ্বীনকে সরকারি হাসপাতালের পরিবর্তে বেসরকারি হাসপাতালের সঙ্গে চুক্তি করার নির্দেশনা দেওয়া হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চিরকুট লিখে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা

চিরকুট লিখে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা

বাড়লো ডিগ্রি পরীক্ষার ফরম পূরণের সময়

বাড়লো ডিগ্রি পরীক্ষার ফরম পূরণের সময়

রূপনগরে সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ ৩

রূপনগরে সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ ৩

টেকনাফে বিপুল গোলাবারুদ উদ্ধার

টেকনাফে বিপুল গোলাবারুদ উদ্ধার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App