×

স্বাস্থ্য

২৫ হজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৩:১১ পিএম

২৫ হজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত

দেশের মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবা আরো শক্তিশালী করতে সরকারি পর্যায়ে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, গ্রামাঞ্চলের রোগীদের চিকিৎসার জন্য অপ্রয়োজনে ঢাকায় আসতে না হয়, সে লক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর শয্যা সংখ্যা বাড়ানোর পাশাপাশি সেবার মান উন্নয়নে সরকার গুরুত্ব দিচ্ছে।

তারেক রহমান বলেন, উপজেলা ও জেলা পর্যায়ের ৫১ শয্যার হাসপাতালগুলো পর্যায়ক্রমে ১০০ শয্যায় উন্নীত করা হবে। জনগণের দোরগোড়ায় সরকারি স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য।

এ সময় সিনিয়র চিকিৎসকদের প্রান্তিক এলাকায় গিয়ে চিকিৎসাসেবা দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

আরো পড়ুন : হেলথ প্রশ্নে স্ত্রীকে দেখিয়ে প্রধানমন্ত্রীর দারুণ রসিকতা

এর আগে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাসপাতাল ক্যাম্পাসে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই ক্যাম্পাস ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. জুবাইদা রহমান।

অনুষ্ঠান শেষে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ‘২০ হোস্টেল প্রকল্প’-এর আওতায় দুটি ছাত্রী হোস্টেলের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাম উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু

হাম উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু

২১ বছরের অপেক্ষা এবং একটি ছেলের নীরব প্রতিজ্ঞা!

২১ বছরের অপেক্ষা এবং একটি ছেলের নীরব প্রতিজ্ঞা!

আটক যুবলীগ নেতাকে নির্দোষ দাবি করে ২০ বিএনপি নেতার হলফনামা

আটক যুবলীগ নেতাকে নির্দোষ দাবি করে ২০ বিএনপি নেতার হলফনামা

পানির নিচে তলিয়ে গেছে রাঙামাটির বিলাইছড়ির অধিকাংশ এলাকা

পানির নিচে তলিয়ে গেছে রাঙামাটির বিলাইছড়ির অধিকাংশ এলাকা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App