×

স্বাস্থ্য

বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৩:২৩ পিএম

বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল

স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। ছবি : সংগৃহীত

বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যসেবা কার্যক্রম নির্বিঘ্ন রাখতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।

সোমবার (১৩ জুলাই) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বন্যাদুর্গত এলাকাগুলোতে গৃহীত স্বাস্থ্যবিষয়ক কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বন্যাকবলিত এলাকায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরো পড়ুন : ‘অপ্রয়োজনীয় সিজারিয়ান প্রসব নিরুৎসাহে নীতিগ্রহণ করছে সরকার’

তিনি জানান, এখন পর্যন্ত সাপের কামড়ে আক্রান্ত ৯৫ জন রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। সাপের দংশনের চিকিৎসায় প্রয়োজনীয় অ্যান্টিভেনম বন্যাপ্রবণ সব এলাকায় পাঠানো হচ্ছে। তবে এখন পর্যন্ত বন্যাকবলিত কোনো অঞ্চল থেকে কলেরা আক্রান্তের খবর পাওয়া যায়নি।

সংবাদ সম্মেলনে আদ্-দ্বীন হাসপাতাল প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী হাসপাতাল কর্তৃপক্ষ বিভিন্ন বিষয়ে সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছে। পরবর্তী সময়ে হাসপাতালটি পুনরায় পরিদর্শন করে এ বিষয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App