×

স্বাস্থ্য

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৪ জনের, মোট মৃত্যু ৯৬৭

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০৭:১০ পিএম

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৪ জনের, মোট মৃত্যু ৯৬৭

ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।

রোববার (৩০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাব এটি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে হাম ও হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট ৯৬৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ৯৯ জন এবং হামের উপসর্গ নিয়ে ৮৬৮ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে দুজন এবং ঢাকা ও সিলেট বিভাগে একজন করে মারা গেছেন।

আরও পড়ুন: ঢাকার বাইরে ডেঙ্গুর নতুন হটস্পট কোন ৫ জেলা

এ সময়ে ৩৬৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। ফলে চলতি বছরে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ২১৮ জনে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ১৫১ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে চলতি বছরে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৬ হাজার ৮২৯ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৩৭ হাজার ৩৪৭ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ১ লাখ ৩২ হাজার ২৯২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আওয়ামী লীগ নেতাদের নিয়ে আয়োজিত সেমিনার বন্ধ করল দিল্লির পুলিশ

আওয়ামী লীগ নেতাদের নিয়ে আয়োজিত সেমিনার বন্ধ করল দিল্লির পুলিশ

কাল মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপনের আভাস

কাল মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপনের আভাস

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পার্বতীপুরে উত্তেজনা, সংঘাতের আশঙ্কা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পার্বতীপুরে উত্তেজনা, সংঘাতের আশঙ্কা

তিন হাজার কেজি অবৈধ পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা

তিন হাজার কেজি অবৈধ পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App