×

স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১ জন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ পিএম

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১ জন

ফাইল ছবি

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৮৫১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ১৯২ জন, চট্টগ্রাম বিভাগে ২২০ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে ৩৬৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৪৮ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৩১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ ছাড়া খুলনা বিভাগে ২৫৩ জন, ময়মনসিংহ বিভাগে ৯২ জন, রাজশাহী বিভাগে ২৩৩ জন, রংপুর বিভাগে ৯৩ জন এবং সিলেট বিভাগে ২৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আরও পড়ুন: স্বাস্থ্য ব্যবস্থার ডিজিটাল রূপান্তরে জাতীয় হ্যাকাথনের ডাক স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৯ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ লাখ ১৪ হাজার ২৫১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৭ হাজার ৮৬৬ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৮৩৯ জন।

চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩৫২ জনের মৃত্যু হয়েছে।

এর আগে ২০২৫ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন। ওই বছর এ রোগে মারা যান ৪১৩ জন।

২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন। সে বছর মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের।

অন্যদিকে, ২০২৩ সালে দেশে ডেঙ্গুর প্রকোপ ছিল আরও ভয়াবহ। ওই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং মারা গিয়েছিলেন ১ হাজার ৭০৫ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কেউ আঘাত পেয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, কোনো ভুল করিনি: ইশরাক

কেউ আঘাত পেয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, কোনো ভুল করিনি: ইশরাক

হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু, শনাক্ত ৩৫

হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু, শনাক্ত ৩৫

৯ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭৩, মব সহিংসতায় ১৮৭

এইচআরএসএস’র প্রতিবেদন ৯ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭৩, মব সহিংসতায় ১৮৭

বিক্ষোভে উত্তাল ইতালি, ১৪১ পুলিশ সদস্য আহত-গ্রেপ্তার দু’শ

বিক্ষোভে উত্তাল ইতালি, ১৪১ পুলিশ সদস্য আহত-গ্রেপ্তার দু’শ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App