×

স্বাস্থ্য

হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু, শনাক্ত ৩৫

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ পিএম

হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু, শনাক্ত ৩৫

ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। একই সময়ে নতুন করে ৩৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাব তুলে ধরা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২০১ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৯৭ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া পাঁচজনের মধ্যে দুজন ঢাকা বিভাগের। এ ছাড়া সিলেট, চট্টগ্রাম ও খুলনা বিভাগে একজন করে মারা গেছেন।

আরও পড়ুন: ক্ষতিপূরণ পেল ২০২৩ সালে সৌদিতে নিহত নুরুলের পরিবার

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে দেশে হাম শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ১৫৭ জনে।

একই সময়ে নতুন করে ১ হাজার ৩০৭ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। ফলে চলতি বছরে এ পর্যন্ত সন্দেহভাজন হাম রোগীর মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১৪ হাজার ৫৫১ জনে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার

অসুস্থ মন্ত্রীকে দেখতে হাসপাতালে যাননি স্বাস্থ্য প্রতিমন্ত্রী

অসুস্থ মন্ত্রীকে দেখতে হাসপাতালে যাননি স্বাস্থ্য প্রতিমন্ত্রী

শিশু নুহা হত্যা: শনাক্ত হয়নি ঘাতক, বিচারের দাবিতে উত্তাল নোয়াখালী

শিশু নুহা হত্যা: শনাক্ত হয়নি ঘাতক, বিচারের দাবিতে উত্তাল নোয়াখালী

বিএনপির মোটরসাইকেল শোডাউনে হামলা, নিহত ২

বিএনপির মোটরসাইকেল শোডাউনে হামলা, নিহত ২

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App